কিছুক্ষণ আগে জানা গিয়েছিল টিটাগড়ের নিহত বিজেপি নেতা মণীশ শুক্লর দেহ নিয়ে রাজভবনের উদ্দেশ্যে যাওয়া হবে। সেইমতো এই বিজেপি নেতার দেহ নিয়ে তার পরিবার এবং বিজেপি কর্মীরা যখন রাজভবনে যাওয়া শুরু করেন সিবিআই তদন্তের দাবি নিয়ে তাদেরকে মাঝপথে আটকে দেওয়া হয়।
শেষ পাওয়া খবরে অনুযায়ী জানা গিয়েছে, এনআরএস থেকে বেরোবার পর এগিয়ে যেতেই এলিট সিনেমা হলের সামনে পুলিশ এই বিজেপি নেতার দেহ নিয়ে যাওয়া বিজেপি নেতা কর্মীদের বাঁধা দেয় এবং তাদের সেখানে আটকে দেয়। রাস্তায় তিনটি গার্ড রেল বসিয়ে তারা বিজেপি নেতা কর্মীদের আটকানোর চেষ্টা করা হয়েছে এবং অন্যদিকে বিজেপি নেতা কর্মীরা অনড় তারা রাজভবন যাবেনই।
ফলে গোটা এলাকা ধুন্দুমার এবং রণক্ষেত্রের পরিস্থিতি নিয়েছে এলিট সিনেমার সামনের প্রাঙ্গণ। প্রথমে পুলিশ বিজেপি নেতার দেহ ব্যারাকপুরে পাঠাবার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয় তাই বিজেপি কর্মীরা যখন মণীশের দেহ নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তখন তাদেরকে ইচ্ছাকৃতভাবেই বাধা দেওয়া হয়েছে বলে মত রাজনৈতিক মহলের।





