‘শারীরিক গঠন সুন্দর না হলে, নৃত্যশিল্পী হওয়া যায় না’, নৃত্যশিল্পী হওয়ার বর্ণনা দিতেই কটাক্ষের মুখে মালবিকা সেন

কত্থক, ভরতনাট্যম, কুচিপুডি নাচে পারদর্শী নৃত্যশিল্পী মালবিকা সেন (Malabika Sen)। দর্শক তাকে দেখে থাকেন সিরিয়ালের পর্দাতেও। ভারতের অন্যতম নৃত্যশিল্পী তিনি। তার নাচের ভঙ্গিমা বারবার নজর কেড়েছে বিভিন্ন মহলে। নৃত্যশিল্পীর পাশাপাশি তিনি একজন অভিনেত্রীও। মালবিকা সেন (Malabika Sen) এখন অভিনয় জগতেই মন দিয়েছেন। বর্তমানে অভিনয় করছেন ‘জল থৈ থৈ ভালোবাসা’ ধারাবাহিকে। এর আগে ‘ফাগুন বউ’, ‘শ্রীময়ী’, ‘কোড়া পাখি’, ‘খড়কুটো’, ‘গুড্ডি’-র মতো ধারাবাহিকে দর্শকরা তাকে দেখেছে। ‌ দর্শকদের কাছে তিনি ধারাবাহিকের মা। ‌সম্প্রতি মালবিকা সেন নৃত্যশিল্পীদের নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারে অবাক করা কথা বলেন। এই কথাতেই চাঞ্চল্য করে গিয়েছে নেট পাড়ায়। তার সাক্ষাৎকার এখন ভাইরাল।

Malabika Sen-Dancer-Artist-Interview

শিল্পী হিসেবে মালবিকা সেন (Malabika Sen)

এদিন এক সাক্ষাৎকারে মালবিকা সেন (Malabika Sen) নৃত্যশিল্পীদের প্রসঙ্গে কথা বলেন। সেই সাক্ষাৎকারে তিনি (Malabika Sen) জানান, “নাট্যশাস্ত্রের মতে সব মেয়েরাই নৃত্যশিল্পী হতে পারে না বা নাচতে পারে না। তাঁদের শারীরিক গঠন এত সুন্দর হলে তবেই তাঁরা লোকের কাছে গ্রহণযোগ্য হবে, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। সবাই ড্যান্সার হতে পারে না। এটা আছে।” তিনি আরও জানান, “কিন্তু এখন তো সৌন্দর্যের পরিভাষা বদলে গিয়েছে। আমরা তো সেই বাঁকানো ভ্রু, পটল চেরা চোখ, টিকালো নাক, ফর্সা গায়ের রং এই সৌন্দর্যটাকে তো আমরা এখন মানি না। সৌন্দর্য এখন সর্বাঙ্গীন। সৌন্দর্য এখন সব কিছু মিলিয়ে হয়েছে। তাঁর কথাবার্তা, তাঁর শিক্ষা, চলন, বলন, মানে সব কিছু নিয়ে আমরা সৌন্দর্যের একটা মাপকাঠি তৈরি করেছি।”

আরও জানতে হলে জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক, নতুনের প্রভাবে কোপ পড়বে জনপ্রিয় কোন পুরনো ধারাবাহিকে?

মালবিকা সেনের (Malabika Sen) সাক্ষাৎকারের প্রথম কিছুটা শুনে অবাক হয়েছেন অনেকেই। মমতা শঙ্করের মতো তাকে নিয়েও কটাক্ষ চরমে যেত যদি না কেউ এ সাক্ষাৎকারের পরবর্তী অংশটা শুনে থাকেন। অনেকেই মালবিকা সেনকে (Malabika Sen) ভুল বুঝেছেন গোটা সাক্ষাৎকার না শুনে। তবে যারা পুরো সাক্ষাৎকারটি শুনেছেন তারা মুগ্ধ হয়েছেন মালবিকা সেনের প্রতি। একজন আধুনিক মানুষ এই ধরনের চিন্তাধারাই বর্তায় বলে মনে করেছেন সাধারণ মানুষরা। সাক্ষাৎকারের সোশ্যাল মিডিয়া পোস্ট এর নিচে একাধিক কমেন্ট করেছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘একদমই ঠিক কথা বলেছেন ম্যাম।’ অপরজন লেখেন, ‘আপনি খুবই বড় মাপের নৃত্যশিল্পী। আপনার থেকে অনেক কিছুই শিখি।’

ব্যক্তিগত ভাবে মালবিকা সেন (Malabika Sen)

বাইলোজিকাল মা হতে পারেননি মালবিকা সেন (Malabika Sen)। সে সম্পর্কে সাক্ষাৎকারে তিনি বলেছেন, “সন্তানের জন্ম দিয়ে আমি কারও biological মা হতে পারিনি তো কী হয়েছে? আমার তো সন্তান আছে। আমার বাবা-মা-ই এখন আমার সন্তান। বৃদ্ধ হয়ে গেলে মা-বাবারা সন্তানের মতোই হয়ে যায়। বাবা-মা আমার সঙ্গেই থাকেন। তাঁদেরই আমি আমার সন্তানের মতোই দেখি।”

RELATED Articles