‘ফোন কেন ধরো না’?, কেবিসির মঞ্চে সকলের সামনেই অমিতাভের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনলেন জয়া, মহা ফ্যাঁসাদে বিগ বি

কৌন বনেগা ক্রোড়পতির জন্য সামনেই রয়েছে এক বড় মাইলস্টোন। ১০০০ তম পর্ব পূর্ণ করবে এই শো। এই উপলক্ষ্যেই কেবিসি-র মঞ্চে হাজির হয়েছেন অমিতাভ কন্যা শ্বেতা নন্দা ও তাঁর নাতনি নভ্যা নাভেলি নন্দা। সশরীরে না হলেও এদিনের এই পর্বে ভারচুয়ালি উপস্থিত থাকবেন অমিতাভ-পত্নী জয়া বচ্চন। আর এই পর্বেই বিগ বি-র নানান কীর্তি ফাঁস করবেন এই তিন মহিলা।

এই প্রোমো ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে যে স্বামীর বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন জয়া বচ্চন। তাঁর কথায় অমিতাভ নাকি ফোনই তোলেন না। জয়া বলেন, “আপনি এঁনাকে ফোন করুন, কখনও ফোল তোলে না”। এরপর অজুহাত দিয়ে বিগ বি বলেন, “কী করব ইন্টারনেটের সমস্যা হয় রে বাবা”। কিন্তু অমিতাভের এই যুক্তি খারিজ করে দেন তাঁর মেয়ে শ্বেতা। উলটে তিনি বলেন, “উনি টুইট করবেন, সোশ্যালে ফটো আপলোড করবেন সেই বেলায় ইন্টারনেটের সমস্যা হয় না”।

মেয়ের কাছ থেকেও কোনও সমর্থন না পেয়ে বেশ সমস্যায় পড়ে যান অমিতাভ। আর এর থেকে বাঁচতে শেষ পর্যন্ত হার মেনে নেন তিনি। তবে এখানেই তাঁর রেহাই হয়নি। এরপর তো পালা ছিল বিগ বি-র নাতনি নভ্যার।

দাদুকে খোঁচা দিয়ে সে জিজ্ঞেস করে, “যখন নানি (জয়া), আমি পার্লার থেকে ফিরি, আর তুমি বলো যে তোমাদের খুব সুন্দর লাগছে, ওটা সত্যি বলো নাকি মন রাখতে বলো”? অমিতাভ তখন হাসতে হাসতে বলেন-, “জয়াজি আপ বহত সুন্দর লাগ রহি হে”। তবে বরের মুখে এমন প্রশংসা শুনে মোটেই গলে যান নি জয়া। উল্টে তিনি বলেন, “মিথ্যা কথাটা আপনার মুখে একদম ভালো লাগছে না”।

পরিবারের মহিলা বাহিনীর এমন প্রশ্নের মুখে পড়ে একেবারে নাজেহাল অবস্থা হতে হয়েছে বিগ বি-কে। শেষ পর্যন্ত ‘আরে বাপ রে’ ছাড়া আর কোনও শব্দ বের হল না তাঁর মুখ দেখে। তবে জয়া ও অমিতাভের মধ্যেকার এই খুনসুটি, মজা দেখে বেশ আনন্দ পেয়েছেন নেটিজেনরা। এখন অপেক্ষা গোটা পর্ব দেখার জন্য যা সম্প্রচারিত হবে আগামী ৩রা ডিসেম্বর।

RELATED Articles