কিছুদিন আগেই গোয়া সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নানান তারকারা মমতার উপস্থিতিতেই তৃণমূল শিবিরে নাম লিখিয়েছিলেন। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল হয়ত গোয়া ফরওয়ার্ড পার্টিও তৃণমূলে নাম লেখাবে। কিন্তু তা আর হল না। তৃণমূলকে ধাক্কা দিয়ে এবার কংগ্রেস শিবিরের সঙ্গে জোট গঠন করল জিএফপি।
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর এবার তাঁর লক্ষ্য হল দিল্লির মসনদ। আর সেই লক্ষ্য পূরণ করতে বাংলার বাইরে সংগঠনকে পোক্ত করছে ঘাসফুল শিবির। প্রথমেই তাদের লক্ষ্য ত্রিপুরা ও গোয়া। ত্রিপুরায় সবেমাত্র পুরনির্বাচন শেষ হয়েছে। এবার তৃণমূলের লক্ষ্য গোয়া। কিছুদিন আগেই সেখান থেকে সফর সেরে ফিরেছেন মমতা।
সেই সময় গোয়া ফরওয়ার্ড পার্টি প্রধান বিজয় সরদেশাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ প্রশংসা করেছিলেন। এই কারণেই জল্পনা তৈরি হয়েছিল, তারা হয়ত এবার জোট বাঁধতে পারেন। কিন্তু তৃণমূলকে ঝটকা দিয়ে রাহুলদের সঙ্গে জোট বাঁধার কথা পাকা করে ফেলল গোয়া ফরওয়ার্ড পার্টি। আর এই বিষয়টি মোটেই ভালো চোখে দেখে নি তৃণমূল।
স্যোশাল মিডিয়ায় কটাক্ষ করে তৃণমূলের তরফে লেখা হয়, “২০১৭ সালের গোয়া নির্বাচনের সময় চরম বিশ্বাসঘাতকতা করা দুজন একসঙ্গে হাত মিলিয়েছে। আর বিশ্বাসঘাতকতা করতে দেওয়া হবে না গোয়ার সঙ্গে, মানুষ সবই বোঝে। ব্যাকরুম ডিল করে আর কোনও লাভই হবে না”। এরই পাশাপাশি রাহুল-বিজয় সরদেশাইয়ের ছবি ট্যুইট করে তৃণমূল কটাক্ষ করে লেখে, “খতম, টাটা, গুডবাই, গ্যায়া”।
https://twitter.com/AITC4Goa/status/1465677014912811012?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1465677014912811012%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fin-goa-the-gfp-formed-an-alliance-with-the-congress%2F
উল্লেখ্য, গোয়ায় তৃণমূল নেত্রীর হাত ধরে ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো, লিয়েন্ডার পেজ সহ অনেকেই। আবার ফরওয়ার্ড পার্টি প্রধান বিজয় সরদেশাইও মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন। এরপরই ধারণা জন্মেছিল হয়ত গোয়া ফরওয়ার্ড পার্টিও তৃণমূলের সঙ্গে জোট বাঁধবে। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা কংগ্রেসের সঙ্গে জোট গঠন করার ঘোষণা করেছে।






