অনস্ক্রিনে রসায়ন, অফস্ক্রিনে দুরত্ব! ফাটল ধরেছে জিতু দিতিপ্রিয়ার সম্পর্কে? বন্ধ মুখ দেখাদেখি? অবশেষে মুখ খুললেন অভিনেতা

নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ দিয়ে বহুদিন পর ছোট পর্দায় ফিরেছেন জিতু কমল। আর তাঁর বিপরীতে রয়েছেন দিতিপ্রিয়া রায়। অনস্ক্রিনে ‘আর্য’ আর ‘অপর্ণা’র রসায়ন দেখে দর্শকেরা রীতিমতো মুগ্ধ—সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি, ক্লিপস রীতিমতো ভাইরাল হচ্ছে।

কিন্তু পর্দার বাইরে কি তেমনই রসায়ন? গুঞ্জন কিন্তু বলছে অন্য কথা। অনেকেই বলছেন, সিরিয়ালের সেটে নাকি জিতু আর দিতিপ্রিয়া একে অপরের সঙ্গে ঠিকঠাক কথাও বলেন না! এমনকি মুখ দেখাদেখিও বন্ধ! অথচ পর্দায় এত কাছাকাছি… বাস্তবে এমন দুরত্ব কেন?

জানা যাচ্ছে, সব গণ্ডগোলের শুরু একটি ছবি থেকে। জিতু সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে দিতিপ্রিয়ার গায়ে চাদর জড়ানো ছিল। সেই ছবিটা ঘিরেই শুরু হয় নানা ভুল ব্যাখ্যা, আর দিতিপ্রিয়াকে কটাক্ষের মুখে পড়তে হয়। মানসিকভাবে বেশ ভেঙেও পড়েন তিনি। এরপর থেকেই নাকি শ্যুটিং ফ্লোরে জিতুর সঙ্গে একটু দুরত্ব বজায় রাখছেন দিতিপ্রিয়া।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার আচমকাই ফেসবুক লাইভে এসে সবটা খুলে বলেন জিতু কমল। সোজাসাপটা বলেন, “আমার আর দিতিপ্রিয়ার মধ্যে কোনও মনোমালিন্য নেই। ও খুব প্রতিভাবান একজন মানুষ। আমি ওর থেকে বয়সেও, অভিজ্ঞতাতেও বড়—তাই বরাবরই চেষ্টা করি যাতে ওর সঙ্গে একটা স্বচ্ছ, স্বাভাবিক সম্পর্ক বজায় থাকে। ওর প্রতি আমার শ্রদ্ধা আছে।”

জিতু আরও বলেন, “এই ছোটছোট ভুলবোঝাবুঝি আমাদের মধ্যে নেই বললেই চলে। বরং ভুল খবর ছড়িয়ে দিতিপ্রিয়াকে দমিয়ে দেওয়ার চেষ্টা যেন না হয়। ও খুব ভাল মানুষ। ওর নামে এসব গুজব শুনে ওরও খারাপ লাগছে।”

আরও পড়ুনঃ RG KAR case : আরজি কর মামলায় পাল্টা চাল! আদালতে আখতার প্রসঙ্গ তুলে মোড় ঘোরাতে চান সন্দীপ ঘোষের আইনজীবী?

অন্যদিকে দিতিপ্রিয়াও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি জিতু দার সঙ্গে যতটা দরকার, ঠিক ততটাই কথা বলি শ্যুটিংয়ে।” তার মানে, সম্পর্কটা পেশাদার, ঠিক যেমনটা হওয়া উচিত। সব মিলিয়ে, পর্দার বাইরেও ওঁদের সম্পর্ক একেবারেই তিক্ত নয়—খালি একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা এখন মিটেও গেছে। গুজবে কান না দেওয়াই ভালো।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles