RG KAR case : আরজি কর মামলায় পাল্টা চাল! আদালতে আখতার প্রসঙ্গ তুলে মোড় ঘোরাতে চান সন্দীপ ঘোষের আইনজীবী?

তিলোত্তমা মৃত্যু তদন্তের পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইতিমধ্যেই দুই ঘটনাতেই তদন্ত চালাচ্ছে। তবে এবার এই দুর্নীতি মামলায় নতুন মোড় নেওয়ার ইঙ্গিত মিলছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবীর দাবি ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে আদালত চত্বরে।

আলিপুরের বিশেষ সিবিআই আদালতে শুনানি চলাকালীন সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত দাবি করেন, এই আর্থিক দুর্নীতির শুরু হয়েছিল সন্দীপ ঘোষ দায়িত্ব নেওয়ার আগেই। তাঁর কথায়, যখন আখতার আলি ডেপুটি সুপারের দায়িত্বে ছিলেন, তখন থেকেই বেআইনি কার্যকলাপ চলছিল। অথচ যিনি এই দুর্নীতির বিরুদ্ধে এতদিন সরব ছিলেন, এবার তাঁর দিকেই আঙুল তুললেন সন্দীপ ঘোষের পক্ষ।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব। প্রথম দিন স্বাস্থ্য ভবনের এক উচ্চপদস্থ কর্তা সাক্ষী হিসেবে আদালতে হাজির হন। সেই সাক্ষীর কাছে সন্দীপ ঘোষের আইনজীবী জানতে চান, আখতার আলির বিরুদ্ধে কি কোনও বিভাগীয় তদন্ত হয়েছিল? সাক্ষী জবাবে বলেন, “যতদূর মনে পড়ে, হয়েছিল। বিষয়টি ভিজিলেন্স কমিশনে গিয়েছিল।” যদিও বিষয়টি পুরোপুরি নিশ্চিত করে বলেননি তিনি।

সন্দীপ ঘোষের সময়কালের আগেই হাসপাতালের হোস্টেল ক্যান্টিনে কি আখতার আলির সহায়তায় কোনও ‘আনঅথরাইজড ভেন্ডর’ কাজ করতেন? এমন প্রশ্নও তোলেন আইনজীবী। যদিও সাক্ষী জানিয়ে দেন, এই বিষয়ে তাঁর কোনও তথ্য নেই। আদালতে তাঁর এই কৌশলী জবাব ঘিরে কোর্টরুমে উপস্থিত অনেকেই নানা সম্ভাবনার জল্পনায় মেতেছেন।

আরও পড়ুনঃ Bangladesh : বাংলাদেশে ফের হিন্দু নির্যাতনের ঝড়! রংপুরে বাড়িঘর জ্বা*লিয়ে আতঙ্ক ছড়াল দুষ্কৃতীরা!

সাক্ষ্যগ্রহণ পর্ব শুরুর আগেই সন্দীপের আইনজীবী সরব হন আরেক ইস্যুতে। তাঁর প্রশ্ন, যেখানে আখতার আলি নিজেই দুর্নীতির প্রসঙ্গে বারবার প্রকাশ্যে মন্তব্য করেছেন, সেক্ষেত্রে কেন সিবিআই তাঁকে সাক্ষীদের তালিকায় রাখেনি? এই প্রশ্ন তুলেই কার্যত মামলার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সন্দীপের আইনজীবী বলে মনে করছেন অনেকে। এখন দেখার, আদালত এই প্রশ্নগুলোর ভিত্তিতে কোন পথে এগোয় তদন্ত।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles