হাফপ্যান্ট পরেছিলেন, তাই স্টেট ব্যাংকে ঢুকতে বাধা, ব্যাংকে পোশাক ফতোয়া নিয়ে টুইটারে ক্ষোভ উগড়ে দিলেন যুবক

ব্যাংকেও এবার চালু পোশাক ফতোয়া। হাফপ্যান্ট পরে ব্যাংকে ঢুকতে গিয়ে বাধা পেলেন কলকাতারই এক বাসিন্দা। স্টেট বব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক তিনি। এই  নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেন ওই যুবক।

ঠিক কী হয়েছিল?

গত ১৬ নভেম্বর আশিস নামে কলকাতার বাসিন্দা এক যুবক একটি টুইট করেন।  এই টুইটে তিনি বিস্তারিতভাবে নিজের সমস্ত অভিযোগ উগরে দেন। আশিস জানান, তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক। কলকাতায় ওই ব্যাংকেরই একটি শাখা অফিসে হাফপ্যান্ট পরে ঢুকতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে ব্যাংকে ঢুকতে বাধা দেওয়া হয়। তাঁকে জানানো হয় যে ব্যাংকে ঢুকতে গেলে হাফপ্যান্টের বদলে ফুলপ্যান্ট পরতে হবে। টুইটারে আশিস প্রশ্ন রাখেন যে একজন গ্রাহক কী পোশাক পরবেন বা পরবেন না, তা কী ব্যাংকের নীতির মধ্যে পড়ে?

https://twitter.com/ajzone008/status/1460652229325582339?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1460652229325582339%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fkolkatas-youth-denied-entry-in-one-of-the-branches-of-sbi-due-to-his-attire%2F

ইতিমধ্যেই আশিসের এই টুইটটি বেশ ভাইরাল হয়েছে। ব্যাংকের এই পোশাক ফতোয়া নিয়ে নেট মাধ্যমে চলছে জোর চর্চা। আশিসের মতোই নেটিজেনদের একাংশ এই বিষয়  নিয়ে ক্ষোভ জাহির করেছেন। কেউ কেউ আবার আশিসকে পরামর্শ দিয়েছেন যে স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য।

https://twitter.com/AmbroseSilveira/status/1461021206937620487?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1461021206937620487%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fkolkatas-youth-denied-entry-in-one-of-the-branches-of-sbi-due-to-his-attire%2F

তবে কেউ কেউ আবার আশিসের তুলোধনা করেছেন। তাঁদের মতে, ব্যাংক কর্তৃপক্ষ যা করেছে তা ভালই। কারণ, কোথায় কোন ধরনের পোশাক পরা যায়, সে সম্পর্কে সকলের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন বলেই মনে করেছেন কেউ কেউ।

কেউ কেউ কটাক্ষ করে আশিসকে বলেছেন, “আপনি কি পোশাক পরছেন, তাতে ব্যাংক কর্তৃপক্ষের কিছুই যায় আসে না। তবে আপনার পোশাকের জন্য অন্য কেউ অস্বস্তিতে পরতে পারেন। সমাজে যখন বাস করেন, তখন সে বিষয়টিও আপনার খেয়াল রাখা প্রয়োজন”।

https://twitter.com/ajzone008/status/1460652229325582339?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1461243342964940805%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fkolkatas-youth-denied-entry-in-one-of-the-branches-of-sbi-due-to-his-attire%2F

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পোশাক ফতোয়া নিয়ে দ্বিধাবিভক্ত নেটিজেনরা। তবে এই টুইটে কোনও পাল্টা মন্তব্য করেন নি আশিস নামের ওই যুবক।

RELATED Articles