পান্তাভাতের নামে কেউ কেউ নাক সিটকান আবার কারোর জিভে জল চলে আসে। কে বলেছে, বাঙালি শুধু মাছভাতেই খুশি থাকে? পান্তাভাত সঙ্গে ঝাল ঝাল আলু ভর্তা, সে যেন এক স্বর্গীয় অনুভূতি। আর এই খাবার দিয়েই মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় বিচারকদের মন জয় করলেন বাংলাদেশের কিশোয়ার চৌধুরী। নজর কাড়লেন ফাইনালে।
হ্যাঁ, মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেমিফাইনালে এই পান্তাভাত ও আলু ভর্তা খাইয়েই বিচারকদের প্রশংসা কুড়িয়েছেন কিশোয়ার। বাংলাদেশের ৩৮ বছর বয়সী এই মহিলা তাঁর এই পরিবেশিত খাবারের নাম দিলেন ‘স্মোকড রাইস ওয়াটার ও আলু ভর্তা’। বিচারকদের মাথাতেও আসেনি যে জল ও ভাত দিয়ে এমন সুস্বাদু খাবার তৈরি হতে পারে।
View this post on Instagram
আর পড়ুন- দক্ষিণ আফ্রিকাতে আতঙ্কিত হিন্দুরা, চলছে অকথ্য নির্যাতন, ভাঙা হচ্ছে একের পর এক মন্দির
মাস্টারশেফ অস্ট্রেলিয়া-তে প্রথম থেকেই নানান বাঙালি ঘরোয়া খাবার যা সচরাচর রেস্তোরাঁতে মেলে না, এমন নানান পদ তৈরি করেছেন কিশোয়ার। মাছের ঝোল থেকে শুরু করে খিচুড়ি, মাছ ভাজা, বেগুন ভর্তা, সবই ছিল তাঁর তালিকায়।
তবে এবার ফাইনালে পান্তাভাত ও আলু ভর্তা পরিবেশন করে তাক লাগালেন কিশোয়ার। শো-তে অবশ্য জেতেন নি তিনি, হয়েছেন তৃতীয়। তবে তাতে কী? এমন একটি খাবার পরিবেশন করে যে তিনি সমস্ত বাঙালির মন জয় করে নিয়েছেন, বাংলার এই সামান্য খাবারকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছেন, সেও বা কম কীসের!
View this post on Instagram
৩৮ বছরের কিশোয়ার বাংলাদেশের বাসিন্দা হলেও, কর্মসূত্রে তিনি অস্ট্রেলিয়ায় থাকেন। দুটি সন্তান রয়েছে তাঁর ভবিষ্যতে রান্না নিয়েই আরও এগোতে চান কিশোয়ার। শুধু তাই-ই নয়, বাঙালি রান্না নিয়ে একটি বইও লিখতে চান তিনি।





