পরকীয়া থেকে শুরু করে স্ত্রীকে হেনস্থার অভিযোগ, বিধ্বস্ত কাঞ্চন হাতড়াচ্ছেন বাবার স্নেহস্পর্শ

বিগত কিছুদিন ধরে অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে সোশ্যাল মাধ্যমে কাটাছেঁড়া কম হচ্ছে না। তাঁর সঙ্গে অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে কাঞ্চনের স্ত্রীর তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ, নানান বিষয়ে বারবার চর্চার কেন্দ্রবিন্দু হয়েছেন কাঞ্চন মল্লিক।

কিছুদিন আগেই খবর মেলে কাঞ্চন মল্লিক নাকি শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেম করছেন। তবে তাদের পরিচয় নতুন নয়। দীর্ঘদিন ধরেই তারা একে অপরকে চেনেন। এমনকি, শ্রীময়ীর পরিবারকেও ভালোভাবেই চেনেন, এমনটাই দাবী করেছেন কাঞ্চন।

আরও পড়ুন- মাস্ক-সামাজিক দূরত্ব উপেক্ষা করেই মেট্রোয় চড়ে বসল ‘বিশেষ যাত্রী’, সহযাত্রীদের সঙ্গে সানন্দে ভ্রমণ বাঁদরের

এসবের মধ্যেই গত শনিবার কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় আলিপুর থানায় কাঞ্চনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবী, কাঞ্চনের বান্ধবী শ্রীময়ী নাকি তাঁকে প্রকাশ্য রাস্তায় গাড়ি থেকে টেনে বের করে তাঁকে হুমকি দিয়েছেন। আর কাঞ্চনও নাকি তাঁকে মদ্যপ অবস্থায় হেনস্থা করেছেন।

কাঞ্চনের স্ত্রী এও অভিযোগ করেন যে কাঞ্চন বাবা হওয়ার কোনও দায়িত্ব পালন করেন না। এমনকি, নিজের ছেলেকে তিনি দেখতে পর্যন্ত যান না। এত অভিযোগের পর কাঞ্চন মল্লিকও তাঁর স্ত্রীয়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন।

এই সমস্ত বিষয় নিয়েই প্রতিদিন চলছে একে অপরকে কাদা ছোঁড়াছুঁড়ি। শ্রীময়ী চট্টরাজ তাঁর দিকে আসা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।এসবের মধ্যেই কাঞ্চন মল্লিক ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। নিজের বাবাকে স্মরণ করে আবেগে ভাসলেন অভিনেতা।

নানান বিষয়ে বেশ বিধ্বস্ত অভিনেতা। একটা স্নেহের স্পর্শ খুঁজে বেড়াচ্ছেন কাঞ্চন যেখানে তিনি নিজের সমস্ত কষ্ট লাঘব করতে পারবেন। বাবার সঙ্গে তোলা ছোটবেলার একটি সাদাকালো ছবি পোস্ট করে কাঞ্চন ক্যাপশনে লেখেন, “তোমাকে খুব মিস করছি বাবা। তুমি বেঁচে থাকলে আজ তোমার কোলে মাথা দিয়ে আমার মনের কথা শেয়ার করতে পারতাম”।

আরও পড়ুন- ব্যাকগ্রাউন্ডে ‘দিল কো হাজার বার রোকা’ গান! ‘কেন বারবার প্রেম করতে যাও’, নেটিজেনদের কটাক্ষের মুখে শ্রাবন্তী

কাঞ্চনের এই পোস্ট দেখে চোখ ভিজেছে নেটিজেনদেরও। সকলেই তাঁকে মনের জোর দিয়েছেন। তাদের কথায়, কাঞ্চন যদি নিজের সঠিক হন, তাহলে শেষ জিত তাঁরই হবে।

আরও অন্যান্য খবর