হাজারো বিতর্ক ট্রোলিং এর মাঝে চুটিয়ে সংসার করছেন এই দম্পতি। বিবাহিত জীবন উপভোগ করছেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। সমস্ত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তারা। তাদের বিয়ের একাধিক ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। চর্চায় থাকা এই দুটি সব কটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। বিয়ে হওয়ার পর থেকে যেন আরও বেশি করে সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ হয়েছেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। নানা ধরনের আপডেট শেয়ার করছেন তিনি।
দেড় বছরের আইনি লড়াইয়ের পর ১০ জানুয়ারি ডিভোর্স ফাইনাল হয় পিঙ্কি আর কাঞ্চনের। ৫৬ লাখ টাকা ও দশ বছরের ছেলে ওশকে দেন তৃণমূলের বিধায়ক। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা শেষ হতেই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক। ১ মাস ৩ দিন পর করে নেন তৃতীয় বিয়ে। হবু স্ত্রীকে সারপ্রাইজ দিতে ফুলের তোড়া, হিরের আংটি এবং লাল শাড়ি কিনে রেখেছিলেন। এই সারপ্রাইজ পেয়ে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন শ্রীময়ী। এই দম্পতি রেজিস্ট্রি সেরেছেন প্রেমদিবসে। এবার বিয়ে করলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। ২ মার্চ সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাঞ্চন এবং শ্রীময়ী।
ইনস্টাগ্রামে শ্রীময়ী চট্টরাজ থেকে তিনি এখন শ্রীময়ী চট্টরাজ মল্লিক। প্রতি তিনি একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখি যাচ্ছে অভিনেত্রী সেজেছেন নীল শাড়িতে। সিঁথি রাঙানো সিঁদুর, কপালে টিপ। খোলা চুল। গলায় সোনার হার। অন্য দিকে, কাঞ্চন পরেছিলেন নীল জিন্স আর হলুদ রঙের শার্ট। ক্যাপশনে একটি রেড হার্ট আরেকটি ইভিল আই ইমোজি জুড়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
শ্রীময়ীকে বিয়ে করার প্রসঙ্গে বিস্তর ট্রোলিং চলেছে। এ প্রসঙ্গে কাঞ্চন জানিয়েছেন, “তাঁর সঙ্গে শ্রীময়ীকে জুড়ে যে অবমাননা করা হয়েছে, সেই অবহেলা-কটাক্ষকে মিথ্যে প্রমাণ করতেই তাঁর শ্রীময়ীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। পিঙ্কি আর কাঞ্চন আলাদা হওয়ার পর থেকে, নাম উঠে এসেছে শ্রীময়ীর। ‘উপপত্নী’ কটাক্ষ জুটেছে শ্রীময়ীর কপালে। বিয়ের পর এবার দুজনের সংসার গোছানোর পালা।
জানা গেছে, কাঞ্চন-শ্রীময়ীর হানিমুন এখনও বাকি। এদিকে দুজনেই ব্যস্ত কাজে। লোকসভা ভোটের জন্য এখন কাঞ্চনের পক্ষে লম্বা ছুটিতে যাওয়া মুশকিল। এদিকে শ্রীময়ীর হাতেও নতুন ধারাবাহিকের কাজ। সূত্রের খবর অনুযায়ী, পুজোর সময় ঘুরতে যাবেন কাঞ্চন-শ্রীময়ী।






