ভারতীয় সৈনিকদের পুড়িয়ে মারতে মাইক্রোওয়েভ অস্ত্র প্রয়োগ চীনের! দাবি ভিত্তিহীন বলল ভারতীয় সেনা

ব্রিটিশ দৈনিক ‘The Times’ এর খবরের বিতর্ক উত্তাপ বাড়াচ্ছে ভারত চীন সম্পর্কে। পূর্ব লাদাখে ভারতীয় সৈনিকদের পুড়িয়ে মারতে গোপন ‘মাইক্রোওয়েভ” হাতিয়ার ব্যবহার করেছিল চীন (China) বলে দাবি করেছে এই দৈনিকটি। তাঁদের দাবি, গত আগস্ট মাসে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর এই ভয়ানক হাতিয়ার মোতায়েন করেছিল লালফৌজ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতীয় জওয়ানদের বিরুদ্ধে ড্রাগনদের মাইক্রোওয়েভ’ পাল্স হাতিয়ার ব্যবহার করার বিষয়ে বেজিংয়ে নিজের ছাত্রদের কাছে দাবি করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জিন কানরং। তিনি তাঁর ছাত্রদের জানিয়েছেন, “ভারতীয় সৈনিকদের বিরুদ্ধে অত্যন্ত নিপুণভাবে হাতিয়ারটি ব্যবহার করেছে চীনা বাহিনী। এই হাতিয়ারটি থেকে বের হওয়া মাইক্রোওয়েভ’ তরঙ্গ ভারতীয়দের দখলে থাক পাহাড়ের চূড়াগুলিকে মাইক্রোওয়েভ’ ওভেনের মত গরম করে তুলেছিল। ফলে বমি করতে করতে ও শরীরের চামড়া পুড়ে যাওয়ায় সেখান থেকে পালিয়ে যায় ভারতীয় সৈনিকরা। এভাবে দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ না করে বন্দুকের ব্যবহার ছাড়াই আমরা এলাকাগুলি দখল করেছি।” তবে চীনের এই দাবি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এই ধরনের প্রচার লালফৌজের ‘মাইন্ড গেম’ বলেই মনে করছেন অনেকে।

https://twitter.com/adgpi/status/1328732069598437376

কি এই মাইক্রোওয়েভ অস্ত্র?

হাতিয়ার বিশেষজ্ঞদের মতে, চীনের মাইক্রোওয়েব হাতিয়ারের মতো অস্ত্র আমেরিকার কাছেও রয়েছে। মার্কিন ফৌজের হাতে থাকা অস্ত্রটির নাম ‘Active Denial System’। একবার আফগানিস্তানে মোতায়েন করলেও তা কখনও ব্যবহার করেনি আমেরিকার সেনা। ফলে, যদি দাবি সত্যি হয়, তাহলে লড়াইয়ের ময়দানে এই হাতিয়ারের ব্যবহার প্রথম করল চিন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের অস্ত্রগুলি থেকে মাইক্রোওয়েভ’ তরঙ্গ বের হয়। প্রায় ০.৬ মাইল পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই অস্ত্রগুলি প্রচণ্ড তাপ সৃষ্টি করে। এর ফলে মানবদেহের কোষে থাকা জল বাষ্প হয়ে যায়। সহজ যাওয়ায়, শরীরকে ভেতর থেকে পুড়িয়ে দেয় এই অস্ত্র।

RELATED Articles