কঙ্গনা যেখানে যায় বিতর্ক তাঁর পিছু পিছুই যায়। এই কথাটা কিছুটা হলেও সত্যি। অভিনেত্রী যাই কছু বলুন না কেন, তা নিয়ে কোনও না কোনও বিতর্ক তৈরি হবেই। এ যেন এখন অভ্যাসে পরিণত হয়েছে। কিছুদিন আগেই বিতর্কিত মন্তব্যের জন্য নিজের টুইটার অ্যাকাউন্ট হারিয়েছেন অভিনেত্রী। কিন্তু দমে যান নি। নিজের মতামত প্রতিনিয়ত শেয়ার করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়।
এবার ফের একবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন কঙ্গনা। মমতাকে ‘মাফিয়া’ আখ্যা দিলেন তিনি যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন- তৃণমূলে যোগ দিচ্ছেন তনুশ্রী, অভিনেত্রীর পোস্ট ঘিরে সন্দেহ দানা বাঁধল নেটিজেনদের মধ্যে
কিন্তু কেন এই তকমা?
আসলে, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে বলিউড গীতিকার ও কবি জাভেদ আখতার ও বলি অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে দেখা করেন। ২০২৪-এর লোকসভায় মমতার প্রধান বিরোধী হয়ে ওঠা নিয়েই আলোচনা করেন তারা।
এই বিষয়ে জাভেদ আখতার ও শাবানা আজমি দুজনেই জানান যে দেশের রাশ একজন ভালো, প্রভাবশালী রাজনীতিবিদের হাতে থাকাই শ্রেয়, অন্তত তারা এটাই মনে করেন। তারা এও বলেন যে তারা দুজনেই চান যে আগামী লোকসভায় পরিবর্তন আসুক।
মমতা বন্দ্যোপাধ্যায়, জাভেদ আখতার, শাবানা আজমির এক বৈঠককেই কঙ্গনা মাফিয়াদের বৈঠক বলে দাগেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন তিনি। তবে এই প্রথমবার নয়, এর আগেও তিনি মমতাকে নানানভাবে আক্রমণ শানিয়েছেন। কখনও বলেছেন যে বাংলা ধীরে ধীরে কাশ্মীরে পরিণত হচ্ছে আবার কখনও বা বলেছেন যে বাংলাদেশী ও মুসলিম রোহিঙ্গারা নানান হিংসাত্মক কাজ করতে মমতাকে সাহায্য করেন।
আরও পড়ুন- অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেন পরমব্রত, তবে কী শীঘ্রই তৃণমূলে যাচ্ছেন অভিনেতা? জোর জল্পনা
অভিনেত্রীর এই মন্তব্যকে ঘিরে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশের মতে, প্রচারের আলোয় থাকার জন্যই কঙ্গনা অভিনয়ের বাইরে রাজনীতি এবং অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্কিত মন্তব্য করে থাকেন। আবার একদলের মতে, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এ ধরনের কুরুচিকর মন্তব্য করা অভিনেত্রীর একেবারেই উচিত কাজ হয়নি।





