‘শাহিদের সঙ্গে রাত কাটানো এক দুঃস্বপ্নের মতো’, এ কী বললেন কঙ্গনা?

বলা হয়, কঙ্গনা রানাওয়াত যেদিকে যান, বিতর্কও নাকি তাঁর পিছু পিছু যায়। কারণ তাঁর নানান কথা, মন্তব্য হামেশাই বিতর্কের সৃষ্টি করে। নিজের এমন নানান বিতর্কিত মন্তব্যের কারণে কঙ্গনাকে খোয়াতে হয়েছে তাঁর টুইটার অ্যাকাউন্ট। তবে এখন ইনস্টাগ্রাম থেকেই নিজের যাবতীয় বক্তব্য রাখেন কন্ট্রোভার্সি কুইন।

বলিউডের কোনও তারকার সঙ্গেই কঙ্গনার সম্পর্ক তেমন ভালো নয়। বলিউডকে তিনি ‘মাফিয়া’ আখ্যা দিয়ে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন বারবার। নানান তারকা সম্পর্কেই নানা সময় নানান মন্তব্য করেন তিনি। এবার তিনি মুখ খুললেন শাহিদ কাপুরকে নিয়ে।

বিশাল ভরদ্বাজের ছবি ‘রঙ্গুন’-এ শাহিদের সঙ্গে কাজ করেছেন কঙ্গনা। শাহিদ যদিও নিজের সহ-অভিনেত্রীর সম্পর্কে কখনও কোনও সমালোচনা করেন নি। তবে ছবির শুটিংয়ের সময়ের একটি ঘটনার কথা বললেন কঙ্গনা।

এই ছবিতে শুটিংয়ের সময় একটি জঙ্গলে তাঁবুতে থাকতে হয়েছিল কয়েকদিন। কঙ্গনা ও শাহিদ একই তাঁবুতে ছিলেন। সেই রাতগুলো নাকি কঙ্গনার কাছে দুঃস্বপ্নের মতো, এমনটাই জানালেন অভিনেত্রী।

কঙ্গনার অভিযোগ, প্রতিদিন সকালে কান ফাটানো আওয়াজে ঘুম ভাঙত তাঁর। শাহিদ নাকি প্রতিদিন সকাল সকাল জোরে গান চালিয়ে শরীরচর্চা করতেন। শাহিদের এই কর্মকাণ্ডের জ্বালায় কঙ্গনা কলাকুশলীদের অনুরোধ করেছিলেন যে তাঁকে যাতে অন্য তাঁবুতে ব্যবস্থা করে দেওয়া হয়। তবে তাঁর সেই আর্জি পূরণ হয়েছিল কী না। সে সম্পর্কে কঙ্গনা কিছু বলেন নি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles