তিনি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সমর্থক, তা সকলেরই জানা। মাঝেমধ্যেই গেরুয়া শিবিরের হয়ে মুখ খোলেন তিনি। এবার কঙ্গনা রানওয়াত বলেই দিলেন যে তিনি যদি সুযোগ পান, তাহলে লোকসভা নির্বাচনে লড়তে চান তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন যে বিজেপির টিকিট পেলে তিনি হিমাচল প্রদেশের মাণ্ডি এলাকা থেকে লড়বেন।
বলিউডে সফল অভিনেত্রী হলেও তিনি বলিপাড়ার ‘কন্ট্রোভার্সি কুইন’ নামেই পরিচিত। নানান বিতর্কে বারবার নাম উঠে আসে তাঁর। বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের নেপোটিজম নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা। বারবার তাঁর আক্রমণের মুখে পড়েছিলেন করণ জোহর, আলিয়া ভাটরা। কঙ্গনা যে সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বৈ কী!
কানাঘুষো শোনা যাচ্ছিল যে বিজেপির হয়ে মথুরা থেকে নির্বাচনে দাঁড়াবেন কঙ্গনা। সে বিষয়ে আবার তীব্র প্রতিক্রিয়া দেন বলিউডের ড্রিমগার্ল তথা মথুরার সাংসদ হেমা মালিনী। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কটাক্ষ করে তিনি বলেন “মথুরার মানুষরা যে সিনেমার অভিনেতাদের পছন্দ করেন সেটা তো ভালই। হয়তো কোনওদিন রাখি সাওয়ান্তও যোগ দেবে”।
মথুরা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর কোনও ইচ্ছা যে কঙ্গনার নেই, তা তাঁর মন্তব্যেই স্পষ্ট। তিনি হিমাচল প্রদেশের মেয়ে। সেখানকার মাণ্ডি কেন্দ্র থেকেই লোকসভা ভোটে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন কঙ্গনা। ২০১৪ ও ২০১৯ সালে এই কেন্দ্র থেকে জিতেছেন প্রয়াত বিজেপি নেতা রামস্বরূপ শর্মা।
২০২১ সালের ১৭ই মার্চ মৃত্যু হয় রামস্বরূপ শর্মার। এরপর ওই লোকসভা কেন্দ্র চলে যায় কংগ্রেসের হাতে। উপনির্বাচনে হিমাচলের মাণ্ডি এলাকা থেকে ভোটে জিতেছিলেন কংগ্রেসের প্রতিভা সিং। তিনিই বর্তমান সাংসদ। আগামী লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকেই লড়ে পুনরায় ওই কেন্দ্র বিজেপির দখলে আনতে চান কঙ্গনা রানওয়াত।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার