দিলজিতের ভক্ত-অনুরাগীরা আমার ‘ধর্ষণ’ করল! ফের শিরোনামে কঙ্গনা!

কৃষক আন্দোলনকে কেন্দ্র করে চরমতম নোংরামির পথ বেছে নিয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। দেশে ঘটে যাওয়া সমস্ত কিছুতেই মন্তব্য করা তাঁর যেন‌ও স্বভাবজাত হয়ে উঠেছে। তবে অবশ্যই সমর্থন করেন না কোন‌ও কিছুকেই। বিতর্কে জড়ানো ও বিতর্ক উস্কোনোই তাঁর কাজ।

দেশের অনেক অভিনেতা-অভিনেত্রীই দিল্লির সীমান্তে চলা কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন। সমর্থন করেছেন ‘পাঞ্জাব পুত্তর’ অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ‌ও। ইতিমধ্যেই পাঞ্জাবের আন্দোলনরত কৃষকদের শীতবস্ত্র কেনার জন্য এক কোটি টাকা দিয়েছেন তিনি। সবচেয়ে বেশি সমর্থন টুইট এসেছে তাঁর তরফ থেকেই। আর এখানেই বেঁধেছে গোল। সহ্য হয়নি কঙ্গনার। লেগে পড়েছেন টুইট যুদ্ধে।

কৃষক আন্দোলনকে সমর্থন করায় পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ-কে ‘কর্ণ জোহরের পোষ্য’ বলে অপমান করলেন কঙ্গনা। নয়া কৃষি আইনের বিরুদ্ধে পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা দিল্লির রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। সেই প্রতিবাদকে ‘দেশদ্রোহী’ কার্যকলাপ বলে দাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। ‌ তাঁর বিতর্কিত মন্তব্যে পঞ্জাবের গোটা তারকা জগত ক্ষুব্ধ।

এই টুইট যুদ্ধ বড় মোড় নেয় একটি বিশেষ টুইট থেকে। কোনও প্রমাণ ছাড়াই কঙ্গনা দাবি করেন, শাহিনবাগের আন্দোলনকারী বৃদ্ধা বিলকিস এই আন্দোলনেও যোগদান করেছেন। শুধু তাই নয়, তিনি নাকি ১০০ টাকার বিনিময়ে যে কোনও প্রতিবাদে চলে যান। সেই টুইটের পাল্টা উত্তর দিয়েছিলেন দিলজিৎ। মহিন্দর কৌর নামে এক বৃদ্ধার ভিডিয়ো। দিলজিৎ দাবি করেন, তাঁর সঙ্গে বিলকিসকে গুলিয়ে ফেলেছিলেন কঙ্গনা। তার পরেই কটাক্ষের তির। এক বার এ দিক থেকে। আর এক বার ও দিক থেকে। সব টুইটেই ‘তুই-তোকারি’ চলছে। এই কটাক্ষ বিনিময় চলছে প্রায় এক সপ্তাহ ধরে। কিন্তু বৃহস্পতিবার থেকে দিলজিৎ দোসাঞ্জ ও কঙ্গনার বাগযুদ্ধ যেন‌ও  আর‌ও কুৎসিত রূপ ধারণ করেছে। বাগযুদ্ধের সময়ে কঙ্গনা অপমান করার উদ্দেশ্যে হঠাৎই কর্ণের নাম তুললেন। এবং দিলজিৎ-কে কর্ণের পোষ্য বলে সম্বোধন করলেন। আর নিজেকে সিংহী। কঙ্গনার বক্তব্য, কৃষকদের সারল্যের সঙ্গে খেলা করা হচ্ছে। পিছন থেকে তাঁদের মদত দেওয়া হচ্ছে। ভুল বোঝানো হচ্ছে কৃষি আইন নিয়ে। আর এসব থেকেই শাহিনবাগের মতো ‘হিংসায় পরিণত হবে এই আন্দোলন।

সংবেদনশীলতা কদর্য জায়গায় নিয়ে যা‌ওয়ার জন্য নেট জনতা সহ দিলজিতের ভক্ত-অনুরাগীদের কটাক্ষের সামনে পড়তে হয় কঙ্গনাকে। আর এই বিষয়ে তাঁর এবারের বক্তব্য তিনি নাকি ‘ধর্ষিত’ হয়েছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন ” গোয়েন্দারা যা বলেছেন আমি সেই কথাই বলেছিলাম, কিন্তু দিলজিতের ভক্ত-অনুরাগীরা এমনভাবে প্রচার শুরু করল যে আমি তাতে মর্মাহত। এটা একজন মেয়েকে ধর্ষণের শিকার”। বলে মন্তব্য তাঁর।

 

 

RELATED Articles