বলিউডের বেশ জনপ্রিয়, পরিচিত ও বহু চর্চিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নানা বিষয়ে নানা ধরনের মন্তব্য করে থাকেন অভিনেত্রী। তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। বলিউডের তারকাদের নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করলেও, তাঁর হাতে রয়েছে প্রচুর কাজ। সম্প্রতি কাজ করেছেন জয়ললিতার জীবনী নিয়ে।
প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর তা এসেছে ওটিটি প্ল্যাটফর্মে। এটি একমাত্র হিন্দি ছবি যা একসঙ্গে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে। প্রথমে সিনেমা হলে ছবি মুক্তি পাওয়ার পর এসেছিল মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু এবার দর্শকদের প্রতিক্রিয়া খারাপ নয়।
ছবি দেখে কেমন জানালেন দর্শকবৃন্দ? এদিন একটি সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত বলেছেন, “নিজের কাজ নিজে করি আমি। আমার মধ্যে আলো আছে। অন্য কারোর আলোর দরকার হয়না। অবশ্যই আগের থেকে এখন আমি অনেক বেশি জনপ্রিয়। ক্যারিয়ারের সেরা সময় চলছে। একথা অস্বীকার করবো না।”
এখন বেশ বিজেপির ন্যাওটা হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি যোগী আদিত্যনাথের কাছ থেকে উপহারে পেয়েছেন কয়েন। তবে এদিকে জানালেন তাঁর ছবির জন্য বামপন্থীরাও প্রশংসা করেছেন। তাঁর মতে, “এজন্যই বোধহয় বলে, শিল্প সবাইকে একত্রিত করে।”
বহুদিন ধরে রয়েছেন ইন্ডাস্ট্রিতে। নিজেকে সুঅভিনেত্রী বলে চিহ্নিত করেছেন। কিন্তু মাঝে মধ্যেই তাঁকে ঘিরে নানা বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। দিন কয়েক আগেই আলিয়া ভাটকে দুষেছিলেন একটি বিজ্ঞাপনের কারণে। যেখানে তাঁর নিশানায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও, সেখানে বলিউডের তারকারা আর কি! তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। কিন্তু নিজের জীবনটা নিজের শর্তেই বাঁচেন।
কিছুদিন আগে নিজের বিতর্কিত মন্তব্যের জেরে টুইটার থেকে ব্যান হতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি কপিল শর্মার শোতে এসে মুখ খোলেন অভিনেত্রী। জানান, “যখন করোনা ছিলনা তখন আমি ব্যস্ত ছিলাম। যখন কোভিড এল তখন টুইটারে হাজির হলাম। যেই লকডাউন উঠল টুইটার আমায় ব্যান করল। আমার বিরুদ্ধে কম করে ২০০টা মামলা হয়েছে। তারপরেই টুইটার আমায় ব্যান করে দিলো।”
কিন্তু এদিকে ইনস্টাগ্রামে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। টুইটার ব্যান করলেও ইন্সটাগ্রামকে মাধ্যম করে নিজের বক্তব্য সমস্ত বিষয়ে দিয়ে চলেছেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলেছে তাঁর ছবি ‘থালাইভি’।






