বিগ বস ওটিটি শেষ হতেই শুরু হয়ে গিয়েছে ‘বিগ বস ১৫’। হিন্দি টেলিভিশনের সবথেকে জনপ্রিয় ও চর্চিত রিয়্যালিটি শো ‘বিগ বস’। যেখানে একই সঙ্গে এক ছাদের তলায় নানা বিষয়ে পারদর্শী তারকারা উপস্থিত হন। একসঙ্গে প্রায় অনেকটা দিন তাঁরা কাটান। আর সেই কাটানো মুহূর্তকেই রুপোলি পর্দায় তুলে ধরা হয় নানা ক্যামেরার মারফত। আগেই সামনে এসেছে এবারের বিগ বসের তারকাদের লিস্ট। যেখানে করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশের সঙ্গে উপস্থিত বিগ বস ওটিটির প্রতিযোগী প্রতীক সেজপাল, সিম্বা নাগপাল ও মিশা আইয়ারও।
কারোরই অজানা নয় বিগ বসের ঘরে অনেক প্রেমই দেখা গিয়েছে। অনেক প্রেম জুড়েছে, অনেক প্রেম ভেঙেছে। এমনকি ত্রি’কোণ প্রেমও দেখা গিয়েছে অনেক সিজনে। এবারে এই সিজনে ত্রিকোণ প্রেমের আভাস পাওয়া যাচ্ছে প্রতীক-মিশা-সিম্বার মধ্যে। অন্ততপক্ষে দর্শকদের ধারণা এমনটাই।
সবেমাত্র শুরু হয়েছে বিগ বস ১৫। এরইমধ্যে ত্রি’কোণ প্রেমের আভাস দেখা যাচ্ছে। শোনা যায় বিগ বস’-এর ঘরে ঢোকার আগেই প্রতীকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিশার। ফের বিগ বসের ঘরে দেখা তাঁদের। মিশা জানিয়েছিলেন দীর্ঘদিন হয়ে গিয়েছে তাঁদের কথা হয়নি। কিন্তু ভাগ্য তাঁদেরকে একসঙ্গে নিয়ে এসেছে।
এদিন বিগ বস’-এর ঘরে মিশা বাথরুমে জামা ছাড়তে গিয়েছিলেন। কিন্তু প্রতীক তাঁকে তা ব্যবহার করতে দেয় না। এমনকি মিশা লাগেজের এরিয়ার এককোনে নিজের কাজ সারছিলেন। বারবার করে প্রতীকে সেখানে প্রবেশ করতে থাকে। মিশা বারণ করলেও, প্রতীক তা শোনেন না। ঝামেলা লেগে যায় দুজনের মধ্যে। শেষে কান্নায় ভেঙে পড়েন মিশা। এরপর সেখানে দেখা যায় সিম্বাকে।
View this post on Instagram
গোটা ঘটনা শুনে মিশাকে জড়িয়ে ধরে সিম্বা বলেন, “প্রতীকের জন্য আর এক ফোঁটা চোখের জল দেখতে চাই না।” এরকমই কিছু দৃশ্য নজরে পড়েছে বিগ বসের এই সিজনে। একদিকে মিশা অন্যদিকে প্রতীক সঙ্গে সিম্বার সম্পর্ক নিয়ে চলছে জোর চর্চা। এদিকে আরেক জন প্রতিযোগী এদিন নিজের ভাললাগার কথা জানালেন। আকাশ সিং। আকাশা বিগ বসেরই আরেকজন প্রতিযোগী। তবে তিনি বাস্তব জীবনে একজন সঙ্গীত শিল্পী।
প্রতীকের প্রতি আকাশার রয়েছে বিশেষ ভাললাগা। প্রকাশ্যেই সেই কথা জানিয়েছেন। সম্প্রতি এদিনের পর্বে শোয়ের আরও এক প্রতিযোগী করণ কুন্দ্রাকে এই ব্যাপারে প্রতীকের সঙ্গে কথা বলতে শোনা যায়। প্রতীককে জিজ্ঞেস করেন, তিনি আকাশাকে পছন্দ করেন কি না? জবাবে প্রতীক জানিয়েছেন, আকাশাকে তিনি শুধু ভাল বন্ধু মনে করেন। এই শোয়ে যদি কেউ একজন থেকে থাকেন যার সঙ্গে মানসিক সম্পর্ক স্থাপন করেছেন, সে হলো আকাশা। তিনি বলেছেন, আকাশাকে শোয়ে টিকে থাকার কোনো ‘চাল’ হিসেবে ব্যবহার করছেন না। সত্যিই আকাশার প্রতি তাঁর একটা ‘সফট কর্নার’ রয়েছে। কিন্তু এই দৃশ্য দেখে নেটিজেনরা কটাক্ষ করেছেন।
প্রতি সিজনে বিগ বসকে নিয়ে চর্চা চলতে থাকে। এবারও তার অন্যথা হয়নি। অন্যদিকে অনুষ্ঠান শুরু হতে হতেই হাতাহাতি হয়ে গিয়েছে জয় ভানুশালী ও প্রতীক সেজপালের মধ্যে। একদিকে জারি রয়েছে তারকাদের মধ্যে ঝগড়া। অন্যদিকে চলছে প্রেমের মরশুম। সব মিলিয়ে এবারের বিগ বস জমে উঠেছে।





