বহু বছর আগেই আলাদা হয়েছেন কঙ্কনা সেন শর্মা (Kangana Sen Sharma) ও রণবীর শোরের সংসার ।এবার ছেলের জন্য ফের একসঙ্গে কঙ্কনা-রণবীর। ছেলের জন্যই আরও একবার কাছাকাছি এলেন তাঁরা। ১৭ মার্চ, রবিবার ১৩ তে পা দিল তাঁদের ছেলে হারুণ। একসঙ্গে কেক কেটে হারুণের জন্মদিন পালন করলেন কঙ্কনা-রণবীর (Kangana Sen Sharma)। অভিনেতা রণবীর শোরে ছেলে হারুণের জন্মদিন উদযাপনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সকলের সাথে।
সেই ছবিতে বাবা-মা-ছেলে, তিনজনকেই একসঙ্গে দেখা গিয়েছে। কঙ্গনা পরেছিলেন কালো টি-শার্ট, রণবীরকে ধূসর রঙের টি-শার্টে দেখা গেছে ছবিতে। তাদের মাঝে বসে বছর ১৩-র বার্থ ডে বয় হারুণ। নীল টি-শার্টে পোজ দিয়েছেন ছোট্ট ছেলে।
ছবিটি পোস্ট করে রণবীর মজা করে লিখেছেন, “যদি ব্যক্তিগত খবর জানাতে হয়, তাহলে এখন আমাদের মাঝে রয়েছে বয়ঃসন্ধি কালের একটা ছেলে।” রণবীর শোরের এই পোস্টে নেহা ধুপিয়া একটা হার্ট ইমোজি দিয়েছেন। আর অভিষেক কাপুর লিখেছেন, ‘বাহ .. আশ্চর্য.. সুন্দর ছবি’। সঙ্গে দিয়েছেন লাল হার্ট ইমোজি।
View this post on Instagram
এক সাক্ষাৎকারে কঙ্কনা বলেছিলেন, ” তিনি এবং রণবীর তাঁদের কাজেক শিডিউল এমনভাবে রাখার পরিকল্পনা করেন যাতে বাবা-মা কেউ একজন সমসময় ছেলের সঙ্গে থাকে।” এমনকি প্রাক্তন স্বামীর প্রশংসা করে কঙ্কনা বলেছিলেন “আমি খুব ভাগ্যবান কারণ হারুনের বাবা ছেলের বিষয়ে খুবই দায়িত্ববান। যেহেতু আমরা দুজনেই কাজ করি। তাই আমরা বেশিরভাগ সময়ই তাতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি। হারুনের বাবা যখন শ্যুটিংয়ে থাকেন, তখন আমি শহরে থাকার চেষ্টা করি।”
প্রসঙ্গত, ২০১০ সালের সেপ্টেম্বরে অপর্ণা সেন কন্যা, অভিনেত্রী-পরিচালক কঙ্কনা সেন শর্মা ও অভিনেতা রণবীর শোরে সাতপাকে বাঁধা পড়েন। ২০১১ সালের মার্চে মাতৃত্বের স্বাদ অনুভব করেন কঙ্কনা। দাম্পত্য জীবনের ৫ বছর পর ২০১৫ সাল থেকেই আলাদা থাকতে শুরু করেন কঙ্কনা-রণবীর। ২০২০ সালে তাঁদের আইনত বিবাহ-বিচ্ছেদ হয়। একে অপরের থেকে আলাদা হয়ে গেলেও ছেলের জন্য একসাথে তাঁরা। ছেলের দায়িত্ব ভাগ করে নিয়েছেন কঙ্কনা-রণবীর। কঙ্কনাকে শেষবার দেখা গিয়েছে অভিষেক চৌবের নেটফ্লিক্স ইন্ডিয়া অরিজিনাল সিরিজ ‘কিলার স্যুপ’-এ। গত বছর মণীশ শর্মার ব্লকবাস্টার স্পাই থ্রিলার ‘টাইগার থ্রি’-তে শেষবার ক্যামিও চরিত্রে দেখা গেছে রণবীরকে।





