খোলা হাওয়ায় প্রেমে মজলেন সোহিনী-রণজয়, অভিনেত্রীর গালে ভালোবাসার চুম্বন এঁকে দিলেন প্রেমিক

রবীন্দ্রজয়ন্তীর দিন নিজেদের বাড়িতেই সুন্দর করে সাজগোজ করে কবিপ্রণাম সারেন সোহিনী ও রণজয়। সোহিনী কবিপ্রণামের ভিডিও সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছিলেন। কিন্তু যেটা নেটিজেনরা দেখেননি, তা হল সোহিনী-রণজয়ের প্রেম পর্ব।

আরও পড়ুন- গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে যশ, ক্যামেরার পিছনে নুসরত! জল্পনা উস্কে নির্বাচন সেরেই পাহাড়ে দুই ‘বন্ধু’?

সোহিনী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নতুন ছবি পোস্ট করেছেন। দেখা যাচ্ছে সোহিনীর পরনে রয়েছে সাদা, কালো, লাল রঙ মেশানো শাড়ি এবং কালো ব্লাউজ। অন্যদিকে, রণজয়ের পরনে লাল পাঞ্জাবি ও সাদা পাজামা। সোহিনীকে জড়িয়ে ধরে গালে চুমু খাচ্ছেন অভিনেতা। এদিকে অভিনেত্রীর মুখেও এক গাল হাসি। নেপথ্যে চলছে ‘তোমার খোলা হাওয়া’। খোলা হাওয়াতেই প্রেমে মজেছেন সোহিনী এবং রণজয়।

খোলা হাওয়ায় প্রেমে মজলেন সোহিনী-রণজয়, অভিনেত্রীর গালে ভালোবাসার চুম্বন এঁকে দিলেন প্রেমিক

শেষ কিছুদিন ধরেই অভিনেতা রণজয় বিষ্ণুর বাড়িতেই রয়েছেন সোহিনী। ‘কাবাড্ডি কাবাড্ডি’ ছবির শ্যুটিংয়ের সময়ে সামান্য জ্বর ও সর্দি হয়েছিল সোহিনীর। এই ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হন। অভিনেতা ঋত্বিক চক্রবর্তীরও জ্বর এসেছিল। বাড়িতে মা রয়েছেন, তাই অতিরিক্ত সচেতনা অবলম্বন করতেই প্রেমিকের বাড়িতে ছিলেন সোহিনী।

আরও পড়ুন- অভিনব উদ্যোগ! বিয়ের জন্য জমানো টাকা দান করোনা রোগীদের জন্য, পোশাক ধার করে বিয়ে সারলেন তারকা দম্পতি 

তবে এটাই প্রথমবার নয় যে তারা একসঙ্গে থাকছেন। সোহিনী ও রণজয় মাঝে মধ্যেই একে অপরের বাড়িতে থাকেন। আবার কখনও কখনও পাহাড়েও বেড়াতে চলে যান এই যুগল। কিন্তু এখন মহামারীর জন্য সব বন্ধ। তাই বাড়িতেই নিজেদের মতো সময় কাটাচ্ছেন এই তারকা যুগল।

RELATED Articles