তৈমুরের জন্য হাউ হাউ করে কাঁদছেন করিনা, হঠাৎ কী হল নবাব-পুত্রের?

সবসময়েই খবরের শিরোনামে থাকতে পছন্দ অরেন করিনা কাপুর খান। শুধু নিজে নয়, প্রথম সন্তান তৈমুরকেও লাইমলাইটের আড়াল করেন না তিনি। বয়স চল্লিশের কোঠায় হলেও কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে নিজের দ্বিতীয় সন্তানকে তিনি ততটা ক্যামেরার সামনে আনেন না। কিন্তু এরই মধ্যে ঘটল এক ঘটনা। হঠাৎই তৈমুরের কথা মনে করে হাউ হাউ করে কেঁদে উঠলেন করিনা। কিন্তু কেন?

বেবোকে বাস্তবে সেভাবে চোখের জল ফেলতে দেখা যায় না। পর্দায় যেমনই হোক না কেন, বাস্তব জীবনে হাসিখুশি থাকতেই পছন্দ করেন তিনি। সম্প্রতি, করিনার একটি পুরনো ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে তাঁর বড় ছেলে তৈমুরের কথা ভেবে প্রকাশ্যে চোখের জল ফেলতে দেখা গিয়েছে।

আরও পড়ুন- অপ্সরার ঠোঁটে ঠোঁট, চাহনিতে আবেদনের ঝলকানি, পুরুষদের ঘেন্না করে এবার সমকামিতায় মজলেন নয়না

ভিডিও হল রিয়্যালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর সিজন ৭-এর। সেখানেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিনা। সেই মঞ্চেই একটি নাচ দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। এমনকি, সকলের সামনেই কেঁদে ফেলেছিলেন তিনি।

করিনা জানান, তিন বছরের বেশি হয়ে গিয়েছে তিনি মা হয়েছেন। কিন্তু ওসেই মুহূর্তে সেই ডান্স পারফরম্যান্স দেখে তিনি তৈমুরকে প্রচণ্ড মিস করছিলেন। এমনকি, করিনা এও বলেন যে তাঁর এখনই তৈমুরকে কোলে নিয়ে খুব আদর করতে ইচ্ছা করছে।

আরও পড়ুন- ‘ওদের কাছে কোনও গান নেই, তাই আমাদের গান দিয়েই চালাচ্ছে’, ‘ইন্ডিয়ান আইডল’ নিয়ে ক্ষোভ প্রকাশ আশা ভোঁসলের

এই ভিডিওটি পুরনো হলেও সম্প্রতি ফের ভাইরাল হয়েছে ভিডিওটি। নিজেদের প্রিয় বেবোকে এভাবে প্রকাশ্যে কাঁদতে দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরাও। প্রসঙ্গত, ২০১২ সালে বিয়ে করেন করিনা ও সইফ আলি খান। এরপর থেকে ৯ বছর ধরে চুটিয়ে সংসার করছেন নবাব দম্পতি।

RELATED Articles