যে শিল্পীরা হিন্দু দেব-দেবীর অপমান করেছে  তাঁদের জিভ ছিঁড়তে পারলে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা কার্ণি সেনার

পিছু ছাড়ছেনা তাণ্ডব বিতর্ক। ওয়েব সিরিজে ভগবান শিবের অপমান করা হয়েছে, অপমান করা হয়েছে হিন্দু ধর্মের। আর সেই অপরাধে দেশজুড়ে চলেছে বিক্ষোভ বিভিন্ন জায়গায় দাখিল হয়েছে এফ‌আইআর। সিরিজ নিষিদ্ধ করার দাবি জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রকে একাধিক পিটিশন‌ও জমা পড়েছে।

প্রসঙ্গত, ওয়েব সিরিজের একাধিক দৃশ্য নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। ভগবান শিব এবং ভগবান রামের মানহানি করা হয়েছে বলে নেটিজেনদের একাংশের অভিযোগ। আমাজন প্রাইম থেকে ওয়েব সিরিজের বিতর্কিত দৃশ্য ছেঁটে ফেললেন ‘তাণ্ডব’-এর নির্মাতারা। ভারতের আমাজন প্রাইম ভিডিও-র প্রধান এবং ছবির নির্মাতারদের বিরুদ্ধে এফাআইআর দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির ১৫৩(ক), ২৯৫(ক) এবং ৫০৫ ধারায় অভিযোগ দায়ের করা হয়।

ইতিমধ্যেই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন শিল্পীরা, প্রযোজক-পরিচালক। ছেঁটে ফেলা হয়েছে বিতর্কিত দৃশ্যও। কিন্তু তাতেও মিলছেনা মুক্তি। এই ওয়েব সিরিজে অভিনয় করা সইফ আলী খানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এবার এই সিরিজ বিতর্ক নিয়ে মাঠে নেমেছে কার্ণি সেনা।

যে সমস্ত শিল্পীরা হিন্দু দেবতাকে অপমান করেছেন তাঁদের জিভ ছিঁড়তে পারলে ১ কোটি টাকা দেওয়া হবে। এবার হুমকি দিয়ে এমনই  মন্তব্য করে বসলেন কার্ণি সেনার প্রধান। তবে এই রকম হুমকি এই প্রথম নয়। সঞ্জয় লীলা বানসালির পদ্মাবত মুক্তির সময় একাধিক অভিনেতার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল কার্ণি সেনার তরফে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাক কাটার জন্য‌ও পুরষ্কার ঘোষণা করে তারা। আর এবার মহারাষ্ট্রের কার্ণি সেনার প্রধান অজয় সেনগার বলেন, যেসব শিল্পীরা হিন্দু দেবতা অপমান করেছেন কেউ তাঁদের জিভ ছিঁড়তে পারলে পুরষ্কৃত করব। পুরষ্কার হিসেবে ১ কোটি টাকা দেব।

অন্যদিকে আবার উত্তরপ্রদেশের শাহজাহানপুর, লক্ষ্ণৌ, গ্রেটার নয়ডা সহ একাধিক জায়গায় এফআইআর দায়ের করা হয়েছে। ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফরের বাড়িতে যায় মুম্বই পুলিশের একটি। তাঁকে নোটিস ধরায় পুলিশ। এর আগেও হুমকি দেওয়া হয়েছে তাণ্ডবের অভিনেতা থেকে পরিচালককে।

একই সঙ্গে আবার বিতর্ক সৃষ্টি হয়েছে রিচা চাড্ডার ম্যাডাম চিফ মিনিস্টার নিয়ে।

গুরুগ্রামে অখিল ভারতীয় ভীম সেনার প্রতিষ্ঠাতা তথা সভাপতি নবাব সৎপল তানওয়ার রিচাকে হুমকি দিয়েছেন। যদিও তা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন রিচা তা স্পষ্ট জানিয়েছেন পরিচালক।

RELATED Articles