গত কয়েকদিন অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক টিম পেইনের পক্ষে খুব কঠিন ছিল। অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার সিরিজে ১-২ ব্যবধানে পরাজিত হয়েছে। এইভাবে ভারত নিজেদের মাটিতে টেস্ট সিরিজে দুইবার অস্ট্রেলিয়াকে পরাজিত করবে তা অনেকেই ভাবতে পারেননি। দুইবারই অস্ট্রেলিয়ান দলের নেতৃত্বে ছিলেন টিম পেইন। স্লেজিং ও ক্যাচ ফেলে দেওয়ার কারণে টিম পেইন অনেক সমালোচনার শিকার হন। এদিকে বিগ ব্যাশ লিগে টিম পেইন হোবার্ট হ্যারিকেন দলে ওয়াটার বয় হয়ে মাঠে নামছেন।
হোবার্ট হ্যারিকেনস তার একটি ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং এই ছবির জন্য নেটিজেনরা টিম পেইনকে তীব্র ট্রোল করেছেল। টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে টিম পেইন বিগ ব্যাশ লিগে তাঁর দলে যোগ দিয়েছেন। ২০১৮ সালের টেস্ট সিরিজের সময় ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের সাথে এবং ২০২০-২১ সালের সিরিজে রবিচন্দ্রন অশ্বিনের সাথে স্লেজিংয়ের জন্য পেইন তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন। শুধু তাই নয় পেইন উইকেটের পিছনে খুব একটা স্বাচ্ছন্দ্য ছিল না এবং ক্যাচও ফেলেছেন।
https://twitter.com/HurricanesBBL/status/1353262234248466432
নেটিজেন তথা ভারতীয় ক্রিকেট সমর্থকরা পেইনের সমালোচনা করে অনেক ট্রোল মিম বানিয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অ্যাডিলেডে খেলা হয়েছিল, যা অস্ট্রেলিয়া আট উইকেটে জিতেছিল। এর পরে ভারত মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে ১-১ ব্যবধান করে। সিডনি টেস্ট ড্র হয় এবং ব্রিসবেনে ঐতিহাসিক তিন উইকেটের জয় পেয়ে ভারত সিরিজ দখল করে।





