আলোর উৎসবের মাঝেই চার হাত এক হলো ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের!

দীর্ঘদিন ধরেই সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল, তবে অবশেষে সব জল্পনার অবসান ঘটলো। দীপাবলীর দিন রোকা হলো ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের।বলিউড পরিচালক কবীর খানের বাড়িতেই চার হাত এক হলো এই তারকা জুটির। এমনিতেই কবীরের সাথে ক্যাটরিনা কাইফের রীতিমতো ভাই বোনের সম্পর্ক।

সূত্রের খবর, বলিউড পরিচালক কবীর খানের বাড়িতেই বসে তাদের এনগেজমেন্টের আসর।
সংবাদ মাধ্যম সূত্রে খবর দুই পরিবারই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূলত দুটি আলাদা গাড়িতে করে কবীর খানের বাড়িতে পৌঁছায় ভিকি এবং ক্যাটরিনা। বিয়ের অনুষ্ঠানের আগে রোকা উৎসব একটি শুভ অনুষ্ঠান। বলিউডে এ কথা সকলেই জানেন ক্যাটরিনা কাইফের কবীর খানের একেবারে ভাই বোনের মতোই সম্পর্ক।তাই তিনি ও তাঁর স্ত্রী মিনি মাথুর তাদের রোকার সব আয়োজন করেন।

ঘনিষ্ট সূত্রের খবর, ক্যাটরিনার মা সুজান, ক্যাটের বোন ইসাবেল, ভিকির বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল ও ভাই সানি কৌশল উপস্থিত ছিলেন। বিলাসবহুল রিসোর্ট রাজস্থানের বারওয়াড়া দুর্গতে ৭ থেকে ৯ই ডিসেম্বর বিয়ের আসর বসবে।

ক্যাটরিনা কাইফের সাথে ভিকি কৌশল সম্পর্কের ঘটনা নতুন কিছু নয়। তবে এর আগে ক্যাটরিনার প্রেমিকা অর্থাৎ সালমান খান একাধিক সময় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন। তবে এই ক্ষেত্রে ক্যাটের বিয়ে সম্পর্কে ভাইজান কি বলছেন সেই বিষয়ে কোন কিছু জানা যায়নি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর