‘মানুষকে মেরেও খোলাখুলি ঘুরে বেড়াচ্ছেন সুপারস্টার সলমন খান’, বলিউডকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে তোপ ভিক্টর বন্দ্য্যোপাধ্যায়ের

টলি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে চেনেন না এমন কোনও বাঙালি হয়ত নেই। সুদর্শন এই অভিনেতা একসময় বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন। এখন তবে তাঁকে সেভাবে অভিনয় করতে দেখা যায় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলিউডকে তুলোধোনা করলেন। এই বর্ষীয়ান অভিনেতার মতে বলিউডের কিছু সিনেমা সমাজের ক্ষতি করছে।

এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান যে বলিউডে নানান ছবি আসল শিল্পকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। তিনি জানান ছবিতে এমন কিছু কিছু বিষয় দেখানো হয়, তা সমাজের পক্ষে ক্ষতিকর।

এই বর্ষীয়ান অভিনেতা বলিউডকে ক্যান্সারের সঙ্গে তুলনা করেছেন। তাঁর কথায়, সত্যজিৎ রায়ের পরিচালনায় তিনি যখন বলিউডে কাজ করেছিলেন, সেই সময় অসাধারণ কিছু ছবি তৈরি হত। কিন্তু ধীরে ধীরে বলিউডের মান কমতে থাকে।

এর পাশাপাশি সুপারস্টার সলমন খানকেও একহাত নিয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এই সাক্ষাৎকারেই তিনি বলেন যে সলমন খান KI ককোীক অন্যায় করেছেন, তা কারোরই অজানা নয়। কিন্তু তা সত্ত্বেও আইন তাঁকে কোনও শাস্তি দেয়নি। তিনি খোলাখুলিভাবে সমাজে ঘুরে বেড়াচ্ছেন।

বর্ষীয়ান এই অভিনেতার কথায়, এই ধরণের ঘটনা সমাজে ক্ষতিকারক প্রভাব ফেলে। তিনি এও বিশ্বাস করেন যে ২০০২ সালে গাড়িচাপা দিয়ে ফুটপাতবাসীদের মেরে ফেলার জন্য সলমন খানের কড়া শাস্তি পাওনা ছিল। কিন্তু কোনও শাস্তি ভোগ না করে তিনি দিব্যি রয়েছেন। এই নিয়ে হতাশা প্রকাশ করতেও শোনা যায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে।

RELATED Articles