গল্পের সৌজন্যে টিভির পর্দায় এমন অনেক কিছুই দেখানো হয় যা বাস্তবের থেকে শতহস্ত দূরে। বিশেষ করে সাম্প্রতিক কালের টিভি ধারাবাহিকগুলিতে টিআরপি-র দৌড়ে এগিয়ে থাকার লড়াইয়ে অতিরঞ্জিত বিষয় দেখানোটাই এখন একপ্রকার ট্রেন্ড।
টেলি দুনিয়ার স্টার জলসা চ্যানেল-এর এমনই এক জনপ্রিয় সিরিয়াল “কে আপন কে পর“। সেই সিরিয়ালের মুখ্য চরিত্র জবা। সেখানে সম্প্রতি একটি পর্বে দেখানো হয়েছে, ‘জবা’র মেয়ের স্কুলে বোমা বিস্ফোরণ ঘটানোর ছক করা হয়েছে। সেই বিস্ফোরণে ‘জবা’র মেয়েকে দুষ্কৃতীরা মারতে চায়। কিন্তু আগেই জানতে পেরে যায় ‘জবা’। খবর পেয়েই তিনি তড়িঘড়ি ছুটে যান সেই স্কুলে। বোম স্কোয়াডের পোশাক ছাড়াই সিল্কের শাড়ি পরে তিনি স্কুলের ভিতরে ঢুকে শুধুমাত্র কাঁচির সাহায্যে বোমার তার কেটে ফেলেন। পরনে বোম স্কোয়াডের পোশাক ছিল না। যা নিয়ে মিম-এ ছেয়ে গেছে নেট দুনিয়া।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!