মার্চে কলকাতায় অকালবর্ষণ, চলবে আগামী ৪৮ ঘণ্টা

কোকিলের কুহু ডাক আর গাছের নতুন পাতা, লাল পলাশ জানান দিচ্ছে বসন্ত এসে গিয়েছে। তবে মার্চ মাস শুরু হওয়ার পর বিগত কয়েকদিন ধরেই দিনের বেলায় প্রখর রৌদ্রে বোঝার উপায় ছিল না এটা কোন ঋতু- গ্রীষ্ম নাকি বসন্ত? আবার রাতে হালকা ঠান্ডায় ফিরে আসে শীতের ছোঁওয়া। এই মিশ্র ঋতুতে এখন বাড়তি পাওনা বর্ষার আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে বসন্তের সন্ধ্যায় অকালবর্ষণ শুরু হল কলকাতায়।

এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়ার সঙ্গে রোদের তেজ খুব একটা অনুভূত হয়নি আজ। তারপর বিকেল হতেই বইতে শুরু করে হিমেল হাওয়া। তার সঙ্গে মেঘের গর্জন। মাঝে-মাঝে আকাশের বুক চিরে ঝলসে ওঠে বিদ্যুতের চমকানি। সবমিলিয়ে, অফিস থেকে বাড়ি ফেরার সময়ের উপহার ছিল মন ভালো করে দেওয়া আবহাওয়া। এর ওপর অতিরিক্ত পাওনা হিসাবে জুটল অঝোর ধারার বৃষ্টি।

জানা গিয়েছে, পশ্চিমী ও পূবালি হাওয়ার সংঘাতেই বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ সমগ্র রাজ্য। কলকাতার কোথাও কোথাও শিলাবৃষ্টির খবরও পাওয়া গিয়েছে। তবে এখনই থামছে না বৃষ্টি। আগামী কয়েকদিন বৃষ্টি স্থায়ী হবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment