বাড়ির সামনে জায়গা পেয়ে কাঁচা বাদাম গানের নাচ খুকুমণি দীপান্বিতার! আর কেউই বাকি থাকলো না তালিকায়

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কাঁচা বাদাম গানটি এতটাই ভাইরাল হয়েছে যে এমন কোনও সেলিব্রিটি বাকি নেই যিনি এই গানের সঙ্গে পা মেলান নি। এই গানের স্রষ্টা এই মুহূর্তে তারকা হয়ে গিয়েছেন। আর শুধু দেশে নয় বিদেশেও এই গানের চর্চা শুরু হয়ে গিয়েছে রীতিমতো। একে একে প্রায় সব পরিচিত তারকারাই এই গানে নাচ করছেন এবং সেই ভিডিও আপলোড করতেই তার মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার ভাইরাল হলেন অভিনেত্রী দীপান্বিতা। 

দীপান্বিতা এই মুহূর্তে খুকুমণি ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’র খুকুমণিকে এভাবে নাচতে দেখে বেশ অবাক তাঁর অনুরাগীরা। ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে দেখা গিয়েছে হলুদ শাড়ি লাল ব্লাউজ পরে ‘কাঁচা বাদাম’ গানে কোমর দোলাতে।

ক্যাপশনের মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন তাঁর একটু বেশিই নাকি দেরি হয়ে গিয়েছে এই ট্রেন্ডে অংশগ্রহণ করতে। পাশাপাশি তাঁর পোশাক দেখে অনুগামীদের বুঝতে এই ভুল হয়নি যে ‘খুকুমণি হোম ডেলিভারি’র শুটিং সেট থেকেই এই গানে রিল ভিডিও বানিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত সাঁঝের বাতি’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে এর আগে অভিনয় করলেও স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের মাধ্যমে নিজের বেশ একটা অন্যরকম ছাপ জনমানসে ফেলেছেন দীপান্বিতা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় তিনি। তাই এই বিশেষ রিলটি শেয়ার করতেই তাঁর অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দেয় কমেন্ট বক্স।

 

View this post on Instagram

 

A post shared by Dipanwita Rakshit (@dipanwitarakshit)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles