দর্শকের মনে নতুন কিছুর সঞ্চার ঘটাতে পারছে না কর্ণ-রাধিকা। ফলত বন্ধ হচ্ছে ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’। জানা গিয়েছে, আগামী ২৩শে জুলাই এই ধারাবাহিকের শুটিং শেষ হবে।
কিছুদিন আগে প্রযোজনা সংস্থার তরফে বলা হয় যে গল্প একেবারে বদলে ফেলে, চরিত্রের লুক পাল্টে নতুন রূপে ধরা দেবে এই ধারাবাহিক। কিন্তু সে গুঁড়ে বালি। এরকম কিছুই এখন করতে চাইছে না প্রযোজনা সংস্থা। এই কারণে একেবারে বন্ধই করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক।
২০১৯ সালের শেষের দিকে শুরু হয় এই ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’। ধারবাহিকের কেন্দ্রীয় চরিত্র কর্ণ ও রাধিকা। কর্ণের চরিত্রে অভিনয় করছেন ক্রুশল আহুজা ও রাধিকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে।
প্রথমের দিকের এই ধারাবাহিক জনপ্রিয় হয়ে ওঠে ঘরে ঘরে। তাদের নিয়ে উন্মাদনাও কম ছিল না। টিআরপিও থাকত শীর্ষে। কিন্তু দিন এগোনোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এই ক্রেজ কমতে থাকে দর্শকের মধ্যে। গল্পে আনা নহ্য নানান টুইস্ট, এমনকি টাইম ল্যাপও নেওয়া হয়, কিন্তু কিছু করেই ধারাবাহিককে মূল গতিতে ফেরানো যায়নি।
শেষ চেষ্টা হিসেবে এই ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের সিকোয়েল বানানোর সিদ্ধান্ত নেয় প্রযোজনা সংস্থা। স্বস্তিকার লুক পাল্টে নতুনভাবে সাজানোর পরিকল্পনাও হয়। কিন্তু তা-ও বেশিদূর এগোল না। তাই শেষমেশ ধারাবাহিক বন্ধ করে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হল প্রযোজনা সংস্থার তরফে।
জানা গিয়েছে, আগামী ৬ই আগস্ট এই ধারাবাহিকের অন্তিম পর্ব দেখা যাবে। তবে এই নিয়ে খোলাখুলি কিছু বলা হয়নি। তবে ধারাবাহিক যে বন্ধ হচ্ছে, তাতে নিশ্চিত করেছেন এই ধারাবাহিকের পরিচালক পাভেল ঘোষ। এমনকি, স্বস্তিকাও জানিয়েছেন যে এই ধারাবাহিক বন্ধ হচ্ছে।





