‘পেলে’ হারিয়ে গিয়েছে, কে সন্ধান দেবে? পোস্ট করতেই সুদীপার দিকে ধেয়ে এল কটাক্ষের বন্যা

জি বাংলার ‘রান্নাঘর’-এর রাশ তাঁর হাতেই। তবে এবার ফের একবার নেট মাধ্যমে কটাক্ষের শিকার হলেন তিনি। হ্যাঁ কথা হচ্ছে সুদীপা চট্টোপাধ্যায়কে নিয়েই। সম্প্রতি একটি পোস্টে তাঁর দাবী ‘পেলে’ হারিয়ে গিয়েছে, তিনি তাঁর সন্ধান চান। এই বলে পেলের একটি বিবরণও দেন তিনি।

সুদীপার বিবরণ বেশ মজার। পোস্টে তিনি লিখেছেন, “বয়স আনুমানিক ২৩-২৫ বছর। ব্রাজিল কোপায় হেরে যাওয়ায় মানসিক আঘাত পেয়ে “আমি মেসি! আমি মেসি!” বলে ঘুরে বেড়াচ্ছিল।ব্যক্তিকে শেষ বার দেখা গিয়েছে নীল জামা, সাদা প্যান্টে। বিশেষ চিহ্ন- নাকের নীচে মাস্ক বা একেবারেই মাস্ক না পরার অভ্যেস আছে। যে কোনও কচুরি, রোল, বিরিয়ানি বা চাউমিনের দোকানে এঁর দেখা মিলবে। মাঝেমধ্যে জি বাংলার ‘রান্নাঘর’-এও তাঁকে দেখা যায়”। এরপরই অনুরাগীদের কাছে সঞ্চালিকার একান্ত অনুরোধ জানান, “দেখে চিনতে পারলে শিগগিরি আমাদের খবর দিন। তবে ধরার চেষ্টা বৃথা। ব্রাজিল হারার পর থেকে ইনি মানসিক ভারসাম্যহীন”।

ইতিমধ্যেই গয়না, শাড়ির নতুন ব্র্যান্ড খোলা নিয়ে নেটমাধ্যমে কটাক্ষের শিকার সুদীপা। কিছুদিন আগেই আবার এক কানের দুল নিয়ে কটাক্ষ করা হয়েছিল তাঁকে। এবার এই পোস্ট নিয়েও সেই কটাক্ষ পিছু ছাড়ল না তাঁর।

আসল ঘটনা না জেনেই জনৈক নেটাগরিকের ব্যঙ্গ, “তারকাদের কাছে দেখছি মানসিক অসুস্থতাও একটা খোরাক”। তবে এই বিষয়ে সুদীপার মত, ওই ব্যক্তির আসল পরিচয় তিনি অরিজিৎ ঘোষ। রান্নার শো ‘রান্নাঘর’-এর প্রধান সহকারি পরিচালক। তাঁরই ডাক নাম পেলে। সুদীপা বলেন, “ওঁকে আমি ওঁর ছেলেবেলা থেকে চিনি। বরাহনগরের ছেলে। ছোটবেলায় বেজায় দুষ্টু ছিল। ফুটবল খেলে পাড়ায় সবার বাড়ির জানলার কাচ ভাঙত। তাই এমন ডাক নাম”।

সুদীপা আরও বলেন যে যখনই অরিজিতকে ওঁর দরকার পড়ে তখনই তিনি ওঁকে খুঁজে পাওয়া যায় না। সুদীপার কথায়, গত ১৫ বছর ধরে ওরা একসঙ্গে কাজ করছে কিন্তু ওর সঙ্গে সুদীপার কোনও ছবি ছিল না। তাই ওকে জব্দ করার জন্যই মজা করে এই পোস্ট করেছেন তিনি। কিন্তু তাঁর মজা অনেকেই খোলা মনে মেনে নেননি।এই শুনে সুদীপা নেটিজেনদের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন ছোঁড়েন যে সবাই এত গম্ভীর কেন? মানুষ কি হাসতে একেবারেই ভুলে যাচ্ছে?

আরও পড়ুন- টিআরপি একেবারে তলানিতে, বন্ধ হচ্ছে ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিক

তবে অল্পসংখ্যক কিছু মানুষ ছাড়া বহু অনুরাগী এবং নানান তারকাই সুদীপার এই রসিকতা দারুণ উপভোগ করেছেন। বিশ্বনাথ বসুর দাবী, “অরিজিৎ তো জন্ম অপরাধী”। অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের বলেন, তাঁর ভাই অরিজিৎ অল্প পেটুক। সুদীপা এই নিয়েও রসিকতায় মেতেছেন। আবার অন্যদিকে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ দেন, “ওকে ব্যারেটোর নম্বর দিয়ে দে”।

RELATED Articles