অনেকদিন ধরেই বলিউডের অন্দরে গুঞ্জন রটেছিল কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার সম্পর্ক নিয়ে। কিন্তু দুজনের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। জিজ্ঞেস করা হলেও না সরাসরি নাকোচ করেন দুই তারকাই। কিন্তু এই গুঞ্জনে ঘি ঢালে করিনা কাপুরের পিসতুতো ভাই আরমান জৈনের বিয়ের আসর। বিয়ের আসরে একান্তে সময় কাটাতে দেখা যায় কিয়ারা ও সিদ্ধার্থকে। বিয়েতে দুজনের নাচের ভিডিও-ও বেশ ভাইরাল হয়। এবার সেই গুঞ্জনের মাত্রা আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি, অক্ষয় কুমাররের সঙ্গে নতুন ছবি ‘লক্ষ্মী’-র প্রচারে যান কিয়ারা। সেখানেই নিয়ের বিয়ে নিয়ে মুখ খোলেন তিনি। শো-এর সঞ্চালক কিয়ারাকে প্রশ্ন করেন যে তিনি যে এতো অভিনয়ের কাজ করেন, প্রচারে যান, বিজ্ঞাপনের কাজ করেন, এর মাঝে প্রেম করার সময় কখন পান তিনি? এই প্রশ্নের উত্তরেই কিয়ারা বলেন যে তিনি সরাসরি বিয়েই করবেন। একমাত্র বিয়ের পরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলবেন, তার আগে নয়। কিয়ারার এই কথা শুনে হেসে ফেলেন অক্ষয় কুমার। এরপর বলেন, ‘বড়ে সিদ্ধান্তওয়ালি লড়কি”। অক্ষয়ের এই তকমা শুনে লজ্জায় হেসে ফেলেন অভিনেত্রীও।
প্রসঙ্গত, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সিদ্ধার্থ। এইসময় থেকেই শুরু হয় আলিয়ার সঙ্গে তার প্রেম। বেশ কিছু বছর একসঙ্গে থাকার পর সেই সম্পর্ক ভেঙে যায়। তারপরেও অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে নাম জড়ায় সিদ্ধার্থের। এরপর কিয়ারার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। পরিচালক বিষ্ণু বর্ধনের ‘শেরশাহ’ ছবিতে এই জুটিকে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে। আপাতত, নিজের আসন্ন ছবি ‘লক্ষ্মী’-এর প্রচারে ব্যস্ত কিয়ারা আডবাণী।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!