বাংলার অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি। এবারের সেই ‘দাদাগিরি’ ১০ বছর পূর্ণ করল। সঞ্চালক হিসেবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই প্রশংসিত সৌরভ। বহু জায়গার লোক এই মঞ্চে আসে, তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে দেয়। দাদাগিরি ১০ শো জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। দাদাগিরির মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কেউ দেখা যায় প্রতিযোগীদের বিভিন্ন উত্তর দিতে। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। দেখতে দেখতে পাঁচ মাসের সফর পার করে ফেলেছে সৌরভ সঞ্চালিত এই শো। দাদাগিরির এই সিজনে এসেছেন নায়ক নায়িকারা। এসেছেন বহু প্রতিভার মানুষজন। কখনো মঞ্চ আলোকিত করতে এসেছে খুদেরা।
দাদাগিরিতে বসেছিল ছোট্ট শিশুদের নিয়ে জমজমাট আসর। শনিবার প্রচার হয়েছে এই এপিসোডটি। সেই এপিসোডের কিছু ঝলক দেখা গেল প্রোমোতে। এক খুদে প্রতিযোগী বাংলা সিনেমার সংলাপ বলে তাক লাগিয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly)।
জি বাংলা প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় একজন খুদে প্রতিযোগীর সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছেন সকলের। সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) জানা নাই প্রতিযোগীর নাম অর্ণব প্রধান। আর দাদার এই কথা শুনেই ছোট্ট খুদে বলে, ‘নাম মুখে নয়, বুকে লেখা থাকে’। এই সংলাপ দেব অভিনীত এক ছবির। প্রধান সিনেমায় এই সংলাপ বলতে শোনা যায় অভিনেতা দেবকে । এদিন দাদাগিরির মঞ্চে সেই সংলাপই বলে শোনালেন অর্ণব।
আরও এক খুদে প্রতিযোগিকে চিরদিনই তুমি যে আমার গানটিতে নাচ করতে দেখা যায়। সেই খুদে আবার প্রসেনজিতের বিখ্যাত সংলাপ ‘মা আমি চুরি করিনি…’ বলে শোনান দাদাকে। বুম্বাদার ডায়লগ শুনে সৌরভ (Sourav Ganguly) বলেন, ‘চুরি করার পর কী হয়েছিল?’ উত্তরে খুদে স্পষ্ট জানান সিনেমার পরবর্তী অংশ। বলেন, ‘এরপর অনামিকা আন্টি প্রসেনজিৎ আঙ্কেলকে চড় মেরেছিল।’ প্রতিযোগীর উত্তর শুনে ভীষণ খুশি হন সৌরভ। মহারাজ বলেন, ‘ওহ লাভলি।’
এই এপিসোডে সৌরভকে (Sourav Ganguly) দেশ হাসি মজার কাটাতে দেখা যাবে খুদেদের সঙ্গে। সৌরভের ভারতীয় দলের ক্রিকেট খেলার কিছু ফুটে যে ছবি পর্দায় ফুটে উঠবে এই মঞ্চে। সেসব দেখে সৌরভ বলছেন, ‘এটা তো সৌরভ গাঙ্গুলি।’ এমন হাবভাব করছেন যেন তিনি নিজেই সৌরভ গাঙ্গুলী নন। দাদার এমন হাবভাব দেখে এক খুদে প্রতিযোগী বলে বসেন, ‘দুটোই তো সৌরভ গাঙ্গুলী’।তার উত্তরে দাদা বলেন, ‘আরে এর তো চশমাই নেই। আমি চশমা পরে আছি তো।’ দাদার এই উত্তর শুনে আবার এক প্রতিযোগী বলে ওঠেন, ‘যাতে তোমাকে ভালো দেখতে লাগে, তাই জন্য।’ ছোট্ট মেয়েটির এমন কথা শুনে হাসতে থাকেন উপস্থিত দর্শকেরা।





