ফের শিরোনাম দখল করলেন কিম কার্দাশিয়ান। ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে পোজ দিলেন মার্কিন এই রিয়ালিটি তারকা। সোশ্যাল মিডিয়া পোস্ট করা তাঁর এই ছবি হু হু করে ভাইরাল হয়েছে।
নিজের বিউটি প্রোডাক্ট স্কিমসের (SKIMS) জন্য বিশেষ এই ফটোশুট করেছেন লাস্যময়ী কিম। পিঠ পর্যন্ত নেমে আসা খোলা চুলেই বসেছেন ক্যামেরার সামনে। গায়ে নেই এক টুকরো সুতো পর্যন্ত। গোটা শরীরেই নিজের সংস্থার ন্যুড মেকআপ ব্যবহার করেছেন।
View this post on Instagram
অভিনয়, মডেলিং, রিয়ালিটি শোয়ের পাশাপাশি নিজের প্রসাধনী সামগ্রীর সংস্থাও খোলেন কিম। এর আগেও নিজের সংস্থার সামগ্রী প্রচার করতে ক্যামেরার সামনে বোল্ড লুকে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন:বিজেপিতে যোগ দেওয়ার পরই সক্রিয়: মোদীর প্রশংসায় পঞ্চমুখ পায়েল
প্রসঙ্গত, ৪০ বছরের কিম কার্দাশিয়ানের জন্ম লস অ্যাঞ্জেলসে। সেখানেই বেড়ে ওঠা। হলিউড তারকা প্যারিস হিলটনের সঙ্গে বন্ধুত্বের সৌজন্যে প্রথম প্রচারের আলোয় আসেন তিনি। এরপর প্রাক্তন প্রেমিক রে জে’র সঙ্গে তাঁর একটি ‘সেক্স টেপ’ ভাইরাল হয়ে যায়। তাতেই টিনসেল টাউনে আরও জনপ্রিয়তা পান কিম। এরপর নিজের অন্যান্য বোন ও পরিবার সমেত শুরু করেন ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’। তার মাধ্যমেই জনপ্রিয়তা ও অর্থনৈতিক স্বচ্ছলতার শিখরে পৌঁছান তিনি।
আরও পড়ুন:পরিচালক মিলন ভৌমিকের ছবি: বড় পর্দায় নিয়ে আসছেন দুই নরেন -এর কাহিনী
বর্তমানে কেনি ওয়েস্টের সঙ্গে ডিভোর্সের মামলা নিয়ে চর্চায় রয়েছেন কিম। সাত বছরের বিবাহিত সম্পর্কে চার সন্তান রয়েছে দুই তারকার। গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম ডিভোর্সের রটনা শোনা যায়। অল্প সময়েই রটনা ঘটনায় প্রমাণিত হয়। কেনি ওয়েস্টকে ডিভোর্সের নোটিস পাঠান কিম। মতপার্থক্যের জেরেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত।






