নারী শক্তি নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিতে বেশ শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল যেমন প্রচার শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে যে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। তিনি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে চ্যালেঞ্জ জানিয়েছেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে। অনেকেই তাই ভাবছেন লড়াইটা একজন মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে বাকি পুরুষ রাজনৈতিক নেতাদের।
আরও পড়ুন – আজ কলকাতায় বৈঠক, কাল ঘোষণা প্রার্থী তালিকা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে BJP!
কিন্তু বিজেপি যথারীতি খেলা ঘুরিয়ে দিয়েছে। তারা নেট দুনিয়ায় একটি পোস্ট দিয়েছে যেখানে বিজেপির নয় জন উল্লেখযোগ্য মহিলা সদস্যের মুখ উপস্থিত। হঠাৎ নয় জন মহিলার মুখ কেন? এর কারণ হলো তৃণমূলের টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছিল যেখানে একদিকে মমতার ছবি এবং বিপরীত দিকে নয় জন বিজেপির পুরুষ নেতার ছবি (নরেন্দ্র মোদী, অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, জেপি নাড্ডা, দেবেন্দ্র ফড়নবিশ যোগী আদিত্যনাথ সহ আরো কয়েকজন) অর্থাৎ বোঝানো হয়েছিল যে মমতা একা মহিলা হয়ে এই নয়জন তাবড় তাবড় বিজেপি নেতার বিরুদ্ধে লড়ছেন।
আরও পড়ুন – আজ থেকে আমজনতার টিকাকরণ কর্মসূচী শুরু, প্রথম টিকা নিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিজেপিও চুপ করে থাকার পাত্র নয়। বিজেপির নতুন পোস্টারে একদিকে মমতার একটি আক্রমণাত্মক মুখে ছবি রেখে অন্য দিকে রাজ্য বিজেপি-র ৯ মহিলা মুখকে রাখা হয়েছে। রায়গঞ্জের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল সহ আরো অনেক উল্লেখযোগ্য মহিলা মুখ রয়েছে পোস্টারে।অর্থাৎ বিজেপি প্রায় একইরকম এর পোস্টার দিয়ে বুঝিয়ে দিল যে তৃণমূলের নারীর প্রতিরোধ করতে বিজেপিও নারীশক্তিকেই এগিয়ে রেখেছে। সবমিলিয়ে ভোট যুদ্ধের দামামায় মাতোয়ারা বঙ্গবাসী। এই বছরের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে শেষ হাসিটা হাসে তা দেখার অপেক্ষায় জনগণ।





