সব ঝড়ঝাপটা দূরে সরিয়ে অবশেষে চার হাত এক হল কিয়ান ও নোয়ার

গত মাসেই টলিপাড়ায় গিয়েছে একাধিক বিয়ে। তবে ধারাবাহিক বা সিনেমা নয় আসলি বিয়ে। অর্থাৎ প্রেমের মাসেই টলিপাড়ার এক ঝাঁক তারকারা রিয়েল লাইফে তাঁদের জীবনে নতুন ইনিংস শুরু করেছেন। তবে মার্চ মাস পড়তে পড়তেই একাধিক ধারাবাহিকে বিয়ের মরসুম শুরু হয়েছে। তাদের মধ্যে একটি হল স্টার জলসা খ্যাত ‘দেশের মাটি’ ধারাবাহিক। যেখানে এবার বিয়ে হতে চলেছে কিয়ান ও নোয়ার। বাস্তবে তাদের নাম দিব্যজ্যোতি ও শ্রুতি। এরাই এই গল্পের প্রধান চরিত্রে রয়েছেন।

মুলত, দেশের মাটি একটি যৌথ পরিবারের কাহিনীকে অবলম্বন করে তৈরী হয়েছে, ছেলেদের বিদেশ থেকে দেশে ফেরার গল্প। এর মধ্যে রয়েছে আবার বাড়ি বিক্রি করে ছেলেদের বিদেশে চলে যাওয়া বাবা মা কে নিয়ে। এই ধারাবাহিকে দিব্যজোত্যি কিয়ানের চরিত্রে ও শ্রুতিকে নোয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)

আরও পড়ুন- প্রথমবার পরমব্রতর সঙ্গে স্ক্রিন শেয়ার মধুমিতার, মুক্তি পেল ‘ট্যাংরা ব্লুজ’-এর টিজার

ইতিমধ্যেই নোয়া ও কিয়ানের জুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ছোটো পর্দায়। অবশ্য দুই অভিনেতা অভিনেত্র কিন্তু নিজেদের ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। তবে এক্ষেত্রে শ্রুতি কে বেশি দেখা যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে নানা রকম ছবি ও ভিডিওতে। কিছুদিন আগেই শ্রুতি ধারাবাহিকে নিজের গায়ে হলুদের ছবি পোস্ট করেছিলেন।

তবে এবার দিব্য দিলেন নতুন চমক। ইনস্টাগ্রমে নিজের বিয়ের ছবিই পোস্ট করে দিলেন দিব্যজ্যোতি ওরফে কিয়ান। অনেক বাঁধা কাটিয়ে অবশেষে ‘দেশের মাটি’ ধারাবাহিকে কিয়ান ও নোয়ার বিয়ে হল। সেই ছবি দিব্য তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।  ছবি পোস্ট করে তিনি ক্যাপশন দিলেন, ‘কিয়ান, নোয়ার বিবাহ অভিযান’।

আরও অন্যান্য খবর