বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী সিনেমার পর্দায় সাফল্যের সাথে অভিনয় করেছেন, কিন্তু অভিনয় জীবনে ধারাবাহিকতা সবথেকে মূলমন্ত্র। সেই ধারাবাহিকতা বজায় রেখে একটানা সাফল্যের সাথে দর্শকদের বিনোদন দিয়ে গেলে তবেই উচ্চতার শিখরে পৌঁছানো যায়। কিন্তু সকলেই সেই অবস্থায় পৌঁছাতে পারেন না। এমনি অভিনেতা অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে রয়েছেন যারা প্রথম সিনেমায় বাজিমাত করলেও পরবর্তী ক্ষেত্রে আর খুঁজে পাওয়া যায়নি ক্যামেরার সামনে।
জনপ্রিয় সিনেমা তুম বিন ছবির মিষ্টি হাসির নায়িকা পিয়াকে সকলের মনে আছে।সিনেমায় সুপার হিট হলেও পরবর্তী ক্ষেত্রে আর দেখা পাওয়া যায়নি ভক্তদের সামনে। পিয়া অর্থাৎ অভিনেত্রী সন্দলি সিন্হা বর্তমানে সব থেকে বড়ো বেকারির মালিক।
প্রথম ছবিতে তিন জন নায়কের পরিবর্তে একা নায়িকার ভূমিকায় অভিনয় করে ব্লক বাস্টার হয়ে ওঠে সেই সিনেমা। কোনো তথাকথিত সিনেমা ব্যাক গ্রাউন্ড ছিল না অভিনেত্রীর।পরিবারের অধিকাংশ সদস্যই হয় চিকিৎসক নয় বিমানচালক। সন্দলি নিজেও অভিনয়ের কথা ভাবেননি। বরং তিনি ঠিক করেছিলেন চিকিৎসক হবেন। ছোটবেলায় বাবার মৃত্যুর পর তার মা একাই বড়ো করেন তাদের।
কলেজে পড়ার সময় মডেলিং সুযোগ হয় অভিনেত্রীর।দিল্লির জেসাস অ্যান্ড মেরি কলেজে পড়া শেষ করে অভিনয় স্কুলে ভর্তি হন অভিনেত্রী। সনু নিগমের গানের এ্যালবাম প্রথম কাজ করেন তিনি।
তারপরেই তুম বিন ছবিতে কাজ করার সুযোগ পান। সেই সিনেমা হিট করলেও তার পরবর্তী সিনেমা পরপর ফ্লপ হতে শুরু করে। এমনকি দক্ষিণী সিনেমার দিকে মন দিতে চেয়েছিলেন।কিন্তু সেখানেও ফ্লপ।
২০০৫ সালের পর অভিনয় জীবনে ইতি টানেন অভিনেত্রী।কিরণ সালাসকর নামক এক ব্যাবসায়ীর সাথে চার হাত এক হয়।বর্তমানে সবথেকে বড়ো বেকারী কোম্পানির মালিক তিনি।কান্ট্রি অফ অরিজিনের মালকিন সন্দলির নিজস্ব একটি স্পা ও আছে।
এত সফল হলেও নিজেকে ব্যাক্তিগত এবং আলোর বিপরীতে রাখতেই পছন্দ করেছেন সন্দলি। প্রচারের বিজ্ঞাপনের বাইরেই থেকেছেন এই অভিনেত্রী।





