বলিউডের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা কাদের খান। তার দক্ষ অভিনয় মুগ্ধ করেছে ৮ থেকে ৮০ সকলকেই।অভিনয়ের পাশাপাশি তিনি একজন জনপ্রিয় কমেডিয়ান। সংলাপ লেখক হিসেবেও কিন্তু তিনি যথেষ্ট নজর কেড়েছিলেন। মূলত কমেডি চরিত্রে অভিনয় করেই জনপ্রিয় হয়েছেন কাদের খান।
প্রায় ২৫০টি সিনেমায় সংলাপ লিখেছেন তিনি।জনপ্রিয় অভিনেতা কাদের খান আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পাঠান পরিবারের সন্তান। ১৯৭৩ সালে ‘দাগ’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন তাঁর শুরু হলেও কাবুল থেকে মুম্বাই পর্যন্ত কাদের খানের যাত্রা ছিল চড়াই উৎরাই ভরা।
মাত্র এক বছর বয়সেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। কাদের খানের জন্মের আগে তার মায়ের আরো তিন সন্তান ছিল। কিন্তু মাত্র ৮ বছর বয়সে তাদের মৃত্যু হয়। তাই ভারতে মুম্বাই আসার সিদ্ধান্ত নেন তিনি।
এই থেকেই চড়াই উৎরাই পেরিয়ে লড়াই শুরু হয়। এমনকি এরকমও জানা যায় বড় হওয়ার পর এমন দিনও গিয়েছে যখন মুম্বাইয়ের ডোংরি এলাকায় মসজিদের বাইরে ভিক্ষা করেই দিন চলত অভিনেতার। দিনে যা এক-দুই টাকা রোজগার করতেন তাই দিয়েই সংসার চলত তাদের।
তবে অভিনেতার মা চেয়েছিলেন কাদের খান প্রতিকূলতার মধ্যেই পড়াশোনা চালিয়ে যাক।সংসারের খুব কঠিন সময় দুর করতে কাজ করতে শুরু করেন তিনি।কিন্তু, তখন তার মা তাকে ববলেছিলেন তিন-চার পয়সা উপার্জন করে কিছুই হবে না। সেইসময় টাকা আয় করার মতো বয়স ছিল না তাঁর। এরপরে ধীরে ধীরে মুম্বাইয়ের চলচ্চিত্র জগতে আসতে শুরু করেন। ধীরে ধীরে সফল অভিনেতা হয়ে ওঠেন।





