সোনি টিভির অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল ইন্ডিয়ান আইডল। এখানে গানের সুযোগ পেয়ে দিন বদলেছে কতজনের। এই বছর যেমন ইন্ডিয়ান আইডল থেকে সবথেকে বেশি নাম করেছেন অরুণিতা কাঞ্জিলাল আর পবনদীপ রাজন। যারা এখন একসঙ্গে গান করে গোটা ভারত মাত করে দিচ্ছেন।
তবে আজকে আপনাদের এমন একজনের কথা বলব যিনি ইন্ডিয়ান আইডলে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন কিন্তু পরে যার দিন কেটেছিল দারিদ্র্যের মধ্যে। তবে এখন তিনি একটু স্বাচ্ছন্দ্যের মধ্যে রয়েছেন। তার নাম সাওয়াই ভাট।
সম্প্রতি তার প্রথম অ্যালবামের গান মুক্তি পেয়েছে। যেমন কথা দিয়েছিলেন সেরকমই নিজের অ্যালবামে তাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন হিমেশ রেশমিয়া। ইতিমধ্যে ইউটিউবে হিট হয়েছে এই গান। তেসরা জুলাই প্রকাশিত হওয়া এই গানের ভিউজ প্রায় ১২ লক্ষ মত।

ব্যক্তিগত জীবনে ভীষণ দারিদ্র্যের মধ্যে কেটেছে সাওয়াইয়ের জীবন। স্বপ্ন ছিল নিজের বাড়ি তৈরি করার যা তিনি পূরণ করতে পারেননি। ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণ করার আগে তিনি পুতুল খেলা দেখিয়ে অর্থ উপার্জন করতেন। কিন্তু বর্তমান যুগে সেই খেলা ততটা জনপ্রিয় নয় তাই বাধ্য হয়ে পুতুল খেলা দেখানো বন্ধ করে দিতে হয় তাকে।তিনি রাজস্থান সরকারের কাছ থেকে অর্থ সাহায্য চেয়েছিলেন কিন্তু পাননি।

তাই বলে জীবনে থেমে থাকতে রাজি নন তিনি। নিজের জীবন নিয়ে ভীষণ আশাবাদী। গানের মাধ্যমেই তার জীবন বদলে যাবে বলে তিনি মনে করেন। গানই তাকে অর্থ সম্মান প্রতিপত্তি দেবে বলে মত সাওয়াই ভাটের।





