সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করা হয়। যেগুলির কিছু কিছু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেরকম বেশ কিছু ভিডিও আছে যেখানে দেখা যায় প্রাণীর সঙ্গে মানুষের অসীম লড়াই এর দৃশ্য। এবার এরকমই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
টাইমস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এই ভিডিওটি। ২ মিনিট ২৩ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওতে যা দেখা গেল তা দেখলে হাড় হিম হয়ে যাবে আপনার। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বড়সড় ১৫ ফুটের সাপ যেটি একটি কিং কোবরা যারা সাপ ধরতে এসেছে তাদের দিকে তেড়ে যাচ্ছে। দুজন সাপ ধরতে আসা মানুষের সঙ্গে সাপটির অসীম লড়াই চলছে। একবারতো সাপটি প্রায় কামড়ে দিতে গেছিলো একজন সাপ ধরতে আসা মানুষকে। অবশেষে অনেক লড়াইয়ের পর একজন খালি হাতে সাপটিকে ধরতে সক্ষম হন।
ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি কোন দেশের তা জানা যাচ্ছে না কিন্তু ভিডিওটি দেখে অনেকেই কমেন্ট করেছেন যে অত্যন্ত দুঃসাহসিক ভিডিও এটি। আপনিও দেখুন সেই ভাইরাল ভিডিও:





