রেমালের দাপটে বেহাল অবস্থা শহর কলকাতার। বিয়ের আগে বৃষ্টিস্নাত দিনে সোহিনীর (Sohini Sarkar) মনে প্রেম জেগেছে। নায়িকার চোখে নাকি এখন ‘সকলই শোভন’? অভিনেত্রীর ইনস্টাগ্রাম রিলে প্রশ্ন করলেন প্রযোজক রানা সরকার। কানাঘুষো শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। প্রাক্তনদের ভুলে তারা নতুন ভবিষ্যতের পথে পা বাড়াতে চলেছেন। সূত্রের খবর, আগামী ১৮ই জুলাই তাদের বিয়ে। বিয়ে নিয়ে মুখ খোলেননি সোহিনী-শোভন কেউই। অথৈ-এর প্রচারে নায়িকাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে খানিকটা এড়িয়ে গেছেন, তবে খবর যে সম্পূর্ণ মিথ্যা তা তিনি বলেননি।
সোমবার ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেন সোহিনী (Sohini Sarkar) লেখেন, “যেমনটা আমি চাই”। সেই পোস্টে রানা সরকার নায়িকাকে উক্তি করে লেখেন, “আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল…”। সোহিনীর পালটা জবাব, “কোনও কাজ নেই তোমার”। তবে কী অভিনেত্রী লজ্জা পাচ্ছেন নাকি বিরক্ত হচ্ছেন?”
সোহিনীর (Sohini Sarkar) বিয়ে নিয়ে এখন চর্চা চলছে টলিপাড়ার অন্দরে। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সোহিনীর বিয়ে প্রসঙ্গে বলেছেন,”বেশি লোক হয়ত চায় তুই বিয়ে না করিস…”। আসন্ন ছবি অথৈ ছবি প্রকাশের আগে নিজের বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সোহিনী বলেন, “আমাদের ছবিটা যদি সাক্সেসফুল হয়…”। অনির্বাণ বলে বসেন, “তোর অনুরাগীর সংখ্যাটা কীসে বেশি তুই বিয়ে করলে না তুই বিয়ে না করলে…”। খানিকটা ভেবে সোহিনী জবাব দেন, “তাহলে একবার বিয়ে করে দেখি, (ফ্যান ফলোয়িং) কমছে কি কমছে না। তারপর সেকেন্ডটা ঠিক করব”।
এদিকে বৃষ্টিস্নাত দিনে শোভন নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “বলে দাও খুব করে আজ।” সেই ছবির কমেন্টে সবার একটাই প্রশ্ন, ‘দাদা বিয়ের তারিখটা এবার বলেই দাও।’ বিয়ে প্রসঙ্গে সোহিনী (Sohini Sarkar) বলেছেন, “বিয়েটা হলে হবে আর কী… তবে বিয়ে হলে বিয়েটার প্রিমিয়ার হবে না।”
অথৈ-এর প্রচারে নায়িকাকে প্রশ্ন করা হয় শোভনের সঙ্গে আপনার বিয়ে? শুনেই লাজুক হাসেন অভিনেত্রী সোহিনী (Sohini Sarkar)। নায়িকা জবাব দেন, “বিয়েটা হলে হবে আর কী… তবে বিয়ে হলে বিয়েটার প্রিমিয়ার হবে না।” নায়িকার (Sohini Sarkar) ইঙ্গিতে স্পষ্ট বিয়েতে মিডিয়ার প্রবেশাধিকার থাকছে না। বিয়েটা একান্ত ব্যক্তিগত থাকবে। দুই পরিবার ও কাছের বন্ধুদেরকে সঙ্গে নিয়েই বিয়েটা সারবেন শোভন-সোহিনী। জানা গিয়েছে, যিশু সেনগুপ্তের এক অনুষ্ঠানের সূত্রেই আলাপ হয় শোভন সোহিনীর। তারপর সেই আলাপ গড়ায় প্রেমে।
প্রেম নিয়ে কথা বলতে গিয়ে আগেই অভিনেত্রী (Sohini Sarkar) জানান, “আমি নিজে থেকে কিছু বলতে পারি না। আমি সবসময় উলটো দিকের মানুষটার জন্যই বসে থেকেছি। আমি প্রেমের ক্ষেত্রে অন্য মানুষটাকে বলতে পারি না। আমি বন্ধু হিসাবে কথা বললেও প্রেমে সেভাবে কাউকে বলতে পারি না। তবে সেই মানুষটাকে দেখি, দেখি যে নিজের কাজে কতটা ফোকাস, সে সোশ্যাল মিডিয়া ফ্রিক কিনা! সেগুলো দেখে একটু জাজ করি। একটু বুঝে নিই।”





