বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’-তে সৌজন্যের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা কৌশিক রায়। এই ধারাবাহিকে অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে তাঁর জুটি নজর কেড়েছে সকলের। এই ধারাবাহিকে সৌজন্যের চরিত্র কৌশিককে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে।
‘খড়কুটো’ ধারাবাহিকের জন্য এতটা জনপ্রিয় হলেও কৌশিক এর আগে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়াও, বেশ কিছু ছবিতেও কাজ করেছেন তিনি।
নিজের ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতেই পছন্দ করেন কৌশিক। অভিনেতাকে সেভাবে সক্রিয়ও দেখা যায় না সোশ্যাল মিডিয়ায়। অনেকেই হয়ত জানেন না যে কৌশিক বিবাহিত ও তাঁর একটি ছোট্ট মিষ্টি মেয়েও রয়েছে। তবে কখনও তাঁর মেয়ে বা স্ত্রীয়ের ছবি প্রকাশ্যে আনেন নি কৌশিক।
গত ২২শে ডিসেম্বর ছিল কৌশিকের মেয়ে মৈথিলীর জন্মদিন। এদিন প্রথমবার মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কৌশিক। মেয়ের সঙ্গে দুটি মিষ্টি ছবি পোস্ট করে কৌশিক ক্যাপশনে লেখেন, “জন্মদিন বলে কথা”।
বাবা ও মেয়ের মিষ্টি এই ছবি দেখে মন গলেছে নেটিজেনদের। সকলেই মিষ্টি মিষ্টি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মৈথিলীর উদ্দেশে। এই ছবিতেই কমেন্ট করতে দেখা যায় ‘খড়কুটো’র পটকা অর্থাৎ অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যকে। মেয়ের সঙ্গে কৌশিকের ছবি প্রথম নেট দুনিয়ায় শেয়ার করার পরই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।





