২৫ টাকা পেট্রোলের দাম কমাল সরকার, স্বস্তিতে জনগণ

ক্রমবর্ধমান জ্বালানির দামের জেরে মধ্যবিত্তদের নাভিশ্বাস ওঠার জোগাড়। অনেক রাজ্যেই পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। তবে অনেক রাজ্যেই পেট্রোলের দামে রাশ টানা হয়েছে। এবার পেট্রোলের দাম কম হল ২৫ টাকা। এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মানুষ।

তবে এই দাম কম করেছে ঝাড়খণ্ড সরকার। আজ, বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাঁর সরকারের ২ বছর পূর্ণ হওয়ায় এই ঘোষণা করলেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন “পেট্রোল-ডিজেলের দাম বাড়ার ফলে প্রত্যক্ষ প্রভাব পড়েছে গরিব ও মধ্যবিত্ত মানুষদের ওপর। তাই, এই মানুষদের জ্বালানির সমস্যা থেকে পরিত্রাণ দিতে আমাদের সরকার পেট্রোলের দাম প্রতি লিটারে ২৫ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে”।

উল্লেখ্য, পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে যখন গোটা দেশ জেরবার, তখন দীপাবলির সময় কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের দামে ৫ ও ১০ টাকা কম করে। সরকারের এই ঘোষণার পর নানান বিজেপি শাসিত রাজ্যগুলি পেট্রোলের দাম কমায়।

জানা গিয়েছে, আগামী মাসের ২৬ তারিখ থেকেই ঝাড়খণ্ডে এই নতুন দাম কার্যকর হবে। তবে পেট্রোলের দাম কমের এই সুবিধা পাবেন দু’চাকা গাড়ি ব্যবহারকারীরা। অর্থাৎ যাদের বাইক বা স্কুটার রয়েছে, তারাই একমাত্র পেট্রোলের দামে ২৫ টাকা কম পাবেন, এমনটাই জানিয়েছে সরকার। শুধু তাই-ই নয় এই কম দামে ১০ লিটার পর্যন্ত পেট্রোল পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

নানান রাজ্যই পেট্রোল ও ডিজেলের উপর থেকে আবগারি শুল্ক কম করার জন্য পেট্রোল-ডিজেলের দাম কমেছে। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা সরকার এখনও পর্যন্ত এমন কোনও সিদ্ধান্ত নেন নি। রাজ্য সরকার কবে আদৌ পেট্রোলের দাম কমায়, সেদিকেই চেয়ে রাজ্যবাসী।

RELATED Articles