বলিউডে একের পর এক খুশির খবর। অপেক্ষার অবসানের পর সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের তারকা জুটি কৃতি খারবান্দা এবং অভিনেতা পুলকিত সম্রাট (Pulkit Samrat)। বহুদিন প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি। অনেকদিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে চলছিল চর্চা। প্রথমে তাদের বাগদানের ছবি ভাইরাল হয় তারপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এমনকি তাঁদের বিয়ের নিমন্ত্রণপত্রও ভাইরাল হয়। কিন্তু তারকা জুটি (Pulkit Samrat) তাঁদের বিয়ের খবর গোপনে রেখেছিলেন।
১৫ মার্চ, ২০২৪-এ তাঁরা গুরুগ্রামে সাতপাঁকে বাঁধা পড়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা।বিয়ের শেষে নিজেরাই ছবি প্রকাশ্যে আনলেন তারকা জুটি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বিয়ের চারটি ছবি শেয়ার করেছেন। সেখানে সবাই তাঁদের অভিনন্দনও জানাচ্ছেন।
১৬ মার্চ, দম্পতি নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের প্রথম ছবি শেয়ার করে আনুষ্ঠানিক ঘোষণা করে ক্যাপশনে লিখেছেন, ‘গভীর নীল আকাশ থেকে সকালের শিশির, প্রতিটি দুঃখ থেকে সুখ, চড়াই-উতরাই, সেখানে শুধু তুমিই আছো। শুরু থেকে শেষ, আজ থেকে জীবনের শেষ পর্যন্ত, যতদিন আমার হৃদয় স্পন্দিত হবে, আমি শুধু তোমাকেই পাব। সর্বদা। শুধু তুমিই থাকবে।’
View this post on Instagram
বিয়েতে গোলাপী লেহেঙ্গা পরিহিত ছিলেন কৃতি এবং পুলকিতের আউটফিট ছিল একটি পুদিনা সবুজ শেরওয়ানি। এর আগে, ভ্যালেন্টাইনস ডে-তে, দম্পতি তাদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সেটা ছিল তাঁদের বাগদানের ছবি।
জানা গিয়েছে, কৃতি এবং পুলকিতের প্রেম শুরু হয়েছিল ‘পাগলপান্তি’-এর সেট থেকে। এছাড়াও তাদের অন-স্ক্রিন জুটিকে দেখা গেছে ‘ভিরে কি ওয়েডিং’ এবং ‘তাইশ’। এটি পুলকিতের দ্বিতীয় বিয়ে। প্রথমে সলমান খানের বোন শ্বেতা রোহিরার সঙ্গে বিয়ে করেছিলেন তিনি। ১১ মাস পরে তাদের বিবাহিত জীবন শেষ হয়। এদের ডির্ভোসের সময় বহু কথা উঠে আসে। কেউ অভিনেত্রীকে দায়ী করেন বিয়ে ভাঙার পিছনে। আবার কেউ দুজনের মধ্যে দূরত্ব ও অভিযোগের কথাও উল্লেখ করেন। এবার নতুন সূচনা করলেন এই অভিনেতা।





