কর্ণ এবার দোল খেলছেন চুটিয়ে! কিন্তু রাধিকা না হলে এটা কে? দেখুন তো

জমিয়ে রং খেলতে দেখা গেল জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কী করে বলব তোমায় প্রধান চরিত্র কর্ণ রায়কে। পর্দায় নয় বরং বাস্তবেই নিজের বান্ধবী অদ্রিজার সঙ্গে চুটিয়ে দোল খেললেন কর্ণ অর্থাৎ ক্রুশল আহুজা।

আরও পড়ুন: WB Election 2021: দ্বিতীয় দফার ৩০টি আসনে এগিয়ে ঘাসফুল, পদ্মফুল নাকি সংযুক্ত মোর্চা? রইল গ্রাউন্ড রিপোর্ট

যদিও কর্ণ ও অদ্রিজা এখনও এই সম্পর্ককে অফিশিয়াল করেননি তবে তাদের আচার-আচরণ থেকে কাজকর্মে সবেতেই স্পষ্ট যে তারা অন্যতম পাওয়ার কাপল। সম্প্রতি এই দু’জনকে একসঙ্গে চুটিয়ে দোল খেলতে দেখা গেল অন্যান্য বন্ধুদের সঙ্গে। যেখানে অদ্রিজা দিয়ে রং নিয়ে ছুঁড়ছেন ক্রুশলের গায়ে।

আরও পড়ুন: BIG NEWS: নন্দীগ্রামে লাশ গায়েব করতে বলেছিলেন মমতা! সামনে এল অজানা ভয়ঙ্কর তথ্য

আবার এও দেখা গেল ক্রুশল, অদ্রিজা এবং তার অন্যান্য বন্ধুরা একসঙ্গে গোল হয়ে ঘিরে গানের তালে তালে নাচছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles