তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন এই বিখ্যাত অভিনেতা

রবিবার চিরঘুমের দেশে চলে গিয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী। মাত্র ৩৯ বছর বয়সে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই প্রতিভাবান শিল্পী। দক্ষিণী ছবির এই সুপারস্টারের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার। বহু ছবিতেই নিজের অভিনয় প্রতিভা দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন এই অভিনেতা।

সম্প্রতি জানা গিয়েছে প্রয়াত অভিনেতার স্ত্রী মেঘনা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আর কয়েকদিনের মধ্যেই তারা এই সুখবর ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিতেন। প্রথম সন্তান আসার আগেই চলে গেলেন চিরঞ্জীবী। এই খারাপ খবর কেউই মেনে নিতে পারছেন না। এত কম বয়সে এরকম প্রতিভা চলে যাওয়াতে ইন্ডাস্ট্রিরই ক্ষতি হল।

তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন এই বিখ্যাত অভিনেতা

এহেন পরিস্থিতিতে স্বামীর আকস্মিক মৃত্যুর খবরে ভীষণ ভাবে ভেঙে পড়েছেন মেঘনা। রবিবার স্বামীর শেষকৃত্যের সময় কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে মেঘনাকে। চিরঞ্জীবীর শেষকৃত্যের সময় দক্ষিণী চলচ্চিত্র জগতের বহু তারকাকে দেখা গেছে। গতকাল বেঙ্গালুরু বাগানবাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেতার। চিরঞ্জিবীর শেষ ছবি ‘রাজা মার্থান্ডা’র শ্যুটিং না করেই চিরকালের জন্য চলে গেলেন অভিনেতা।

RELATED Articles

Leave a Comment