ফের ইন্দ্রপতন বলিউডে, না ফেরার দেশে মুঘল-এ-আজম, প্রয়াত দিলীপ কুমার

লড়াই থামল মুঘল-এ-আজমের। না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। ডঃ জলিল পার্কার যিনি প্রয়াত অভিনেতার চিকিৎসা করছিলেন, তিনি এই খবর জানিয়েছেন।

বিগত বেহস কিছুদিন ধরেই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন দিলীপ কুমার। শ্বাসকষ্টের সমস্যা ছিল তাঁর, এরই চিকিৎসা চলছিল। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় এই বর্ষীয়ান অভিনেতার। কিছু বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতাতেও ভুগছিলেন তিনি। গত মাসেই খবর পাওয়া যায়, এই বর্ষীয়ান অভিনেতার ফুসফুসে জল জমেছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, বর্তমানে দিলীপ কুমারের শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। এর আগে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু জানিয়েছিলেন যে তিনি আগের তুলনায় ভালো রয়েছেন। কিন্তু তা-ও পর্যবেক্ষণের জন্য তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে।

বর্ষীয়ান এই প্রয়াত অভিনেতার বন্ধু ফয়জল ফারুকিও কিছুদিন আগেই জানিয়েছিলেন যে দিলীপ সাব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি নিয়মিত দিলীপ কুমারের স্বাস্থ্য সম্পর্কে অনুরাগীদের আপডেট দিতেন। এমনকি, তিনি এও জানান যে সবকিছু ঠিক থাকলে আগামী দু-তিনদিনের মধ্যেই তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হবে। কিন্তু তা আর হল না। এপাড়ের সব মায়া কাটিয়ে দিলীপ কুমার যাত্রা করলেন অন্য পাড়ের নতুন দিগন্তে।

প্রায় ছয় দশক ধরে বলিউডে রাক করেছেন দিলীপ কুমার। ‘মুঘল-এ-আজম’, ‘দেবদাস’, ‘পাকিজা’, ‘কর্মা’, ‘নয়া দৌড়’, ‘ক্রান্তি’এ মতো নানান কাল্ট ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। তিন দশক আগেই বলিউডকে বিদায় জানান তিনি। এবার সকলকে চিরতরে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন দিলীপ কুমার।

RELATED Articles