ভিলেন হোক বা কৌতুক, সব চরিত্রে অনায়াসেই জয় করেছেন দর্শকদের মন, কিন্তু শেষ জীবনে জুটেছে কষ্ট আর অবহেলা, কেমন ছিল নিমু ভৌমিকের জীবনী?

বাংলা ছবির জগতে নিমু ভৌমিকের (Nimu Bhowmik) মতো গুণী অভিনেতাকে, খুব কমই পেয়েছে। যে চেহারাতে ভিলেন হয়ে পর্দা কাঁপিয়েছেন, সেই চেহারাতেই অভিনয় করেছেন কৌতুক চরিত্রে। ‌তার অভিব্যক্তি, ডায়লগ যেমন দর্শকদের ভয় দেখাতে পারত, তেমন হাসাতেও পারত। তার অনেক ডায়লগ আজও জনপ্রিয়। অভিনয় করেছেন নাটক, যাত্রা, থিয়েটার থেকে শুরু করে চলচ্চিত্রেও। ‌পর্দায় তার উপস্থিতি কম হলেও প্রভাব থাকতো বিশাল। তবে এমন অভিনেতাকে নিয়ে চর্চা খুব কমই হয়েছে।

অবিভক্ত বাংলার দিনাজপুরে ১৯৩৫ সালের ১৪ ই নভেম্বর জন্ম হয় নিমু ভৌমিকের (Nimu Bhowmik)। বাবা অবিনাশ চন্দ্র ভৌমিক, মা গিরিবালা দেবী। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল নিমু ভৌমিকের। ‌ তাঁর অভিনয়ের প্রতি ঝোঁকই পড়াশোনায় প্রভাব ফেলেছিল, কলেজের পড়াশোনা শেষ না করেই অভিনয়ের টানে ছুটে এসেছিলেন কলকাতায়। বড় পর্দায় উত্তমকুমার ছিলেন নিমু ভৌমিকের অনুপ্রেরণা। তাঁকে দেখেই অভিনেতা হওয়ার ইচ্ছা জেগেছিল নিমু ভৌমিকের (Nimu Bhowmik) মনে।

স্টুডিও পাড়ায় বেশ কিছুদিন ঘোরাফেরার পর ১৯৬৬ সালে সলীল সেন পরিচালিত মনিহারে ছোট্ট একটি রোলে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। এই ছবিতে নিজের অভিনয় সত্তার প্রমাণ দিতে পেরেছিলেন তিনি। যদিও নিমু ভৌমিকের (Nimu Bhowmik) প্রথম ছবি ছিল ১৯৫৮ সালের বাঘাযতীন। তবে মনিহারে অভিনয়ের পর থেকে দর্শকদের নজর কারে তার অভিনয়। এরপর দুই পৃথিবী, বিকেলে ভোরের ফুল, গনদেবতা, দাদার কীর্তি, সাহেব, গুরুদক্ষিণা, ছোট বউ, মঙ্গলদীপ, সাথী, তুলকালাম সহ বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি।

উত্তম পরবর্তী যুগে তাপস পাল, প্রসেনজিৎ, চিরঞ্জিতের সঙ্গে দাপিয়ে অভিনয় করেছেন নিমু ভৌমিক (Nimu Bhowmik)। বাস্তবে নিমু ভৌমিক (Nimu Bhowmik) ছিলেন আমুদে, রঙ্গপ্রিয়, সমাজ সচেতন মানুষ। চলচ্চিত্র ছাড়াও ১৫ বছর ধরে যাত্রা থিয়েটারে অভিনয় করেছেন তিনি। মুক্তাগণ নাট্যমঞ্চে তার নির্দেশিত ও অভিনীত নাটের গুরু নাটকটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। চলচ্চিত্র জগৎ থেকে বেরিয়ে তিনি পা রেখেছিলেন রাজনীতিতেও।

২০১৪ সালে নিজের জন্মভূমি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে লোকসভা ভোটের বিজেপির প্রার্থী হয়ে দাঁড়ান নিমু ভৌমিক (Nimu Bhowmik), তবে পরাজিত হন। এরপর রাজনীতিতে তার উপস্থিতি অনেকটাই কমে যায়। শেষ জীবনে একঘেঁয়ে রোল পাওয়ার জন্য, অভিনয় করাও অনেকটা কমিয়ে দিয়েছিলেন এই গুণী অভিনেতা। নিমু ভৌমিকের শেষ ছবি ছিল সন্দীপ সরকার পরিচালিত দশ মাস দশ দিনের গল্প। ২০১৯ সালের ১৭ই আগস্ট গড়িয়ায় নিজস্ব বাড়িতে মারা যান তিনি। মরণ কালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার স্ত্রী শুক্লা ভৌমিক জানিয়েছিলেন বার্ধক্য জনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে দিয়েও তাকে বাঁচানো যায়নি। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে শেষমেষ মারা যান এই গুণী অভিনেতা (Nimu Bhowmik)।

আরও অন্যান্য খবর