Dev said BJP is plotting murder: আগামী ২৫ মে ভোট রয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে। ষষ্ঠ দফায় ভোট হবে এই কেন্দ্রে। এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন গত দু’বারের সাংসদ দেব। জোরদার প্রচার চালাচ্ছেন তিনি। কোনও খামতি রাখছেন না প্রচারে। এবার প্রচারে গিয়ে খুনের ইঙ্গিত দিলেন দেব (Dev said BJP is plotting murder)।
আজ, বুধবার কেশপুরে ভোট প্রচারে গিয়েছিলেন দেব। সেখানে সংবাদমাধ্যমের কাছে খুনের ইঙ্গিত নিয়ে মন্তব্য করেন তিনি। দেবের কথায়, “আমাদের কাছে যা খবর এসেছে এখন পর্যন্ত বিজেপির যিনি প্রার্থী এবং বিজেপি দল কেশপুরে ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের লোকের উপর চাপিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে (Dev said BJP is plotting murder)। ওরা বুঝতে পেরেই গেছে যে জেতার আর কোন রাস্তা নেই”।
সম্ভাব্য তারিখও জানিয়েছেন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, “মৃত্যুর রাজনীতি ওরা শুরু করতে চলেছে। ১০ থেকে ২০ তারিখের মধ্যে। বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে বিজেপি। নিজেদের কর্মীকে খুন করে আমাদের ঘাড়ে দোষ চাপানোর প্ল্যান করছে (Dev said BJP is plotting murder)। আমি আগে থেকে বলে রাখছি এরকম একটা ঘটনা কেশপুরে ঘটতে চলেছে। আমি কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি শান্তি রাখার চেষ্টা করেছি”।
তিনি কোন সূত্রে এই খবর পেয়েছেন, তা অবশ্য তিনি বলেন নি। প্রশাসনের কাছে আর্জি রেখে দেব বলেন, “ভোটের মাঝে কোথাও কোনও অশান্তি হোক, ব্যক্তিগতভাবে আমি তা চাই না। তবে আমি আগে থেকে বলে রাখছি এরকম একটা ঘটনা কেশপুরে ঘটতে চলেছে (Dev said BJP is plotting murder)। তাই প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আগাম প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানিয়ে রাখলাম”।
দেবের এই দাবী (Dev said BJP is plotting murder) পরই তাঁকে পাল্টা জবাব দেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “দেব খুন করবেন বিজেপি কর্মীকে। তা তিনি প্রকাশ্যে বলছেন, তাই তাঁকে গ্রেফতারের দাবী জানাচ্ছি”।
বলে রাখি, ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে কেশপুর বিধানসভা কেন্দ্র। একসময় বাংলায় ভোট লুটের কথা উঠলেই যে অঞ্চলগুলির নাম উঠত, তার মধ্যে কেশপুর অন্যতম। রাজ্যে পালাবদল হওয়ার পর সেই অঞ্চলে তৃণমূলের আধিপত্য রয়েছে। এদিন এই দাবী করে দেব বোঝাতে চাইলেন যে নিজেদের কর্মীকে খুন করিয়েই এলাকায় ত্রাস সৃষ্টি করে তৃণমূলকে বেকায়দায় ফেলতে চায় বিজেপি (Dev said BJP is plotting murder)।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!