শুরুর থেকেই জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিক নিয়ে দর্শকদের উচ্ছাস চোখে পড়ার মতো। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছে আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। দুজনেই টেলিভিশন পর্দায় বেশ জনপ্রিয়। তিন বোনের গল্প নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। রাই, নিলু আর স্রোতের জীবনের নানা ওঠা পড়া দেখানো হচ্ছে ধারাবাহিকের পর্দায়। রাইয়ের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও নিলুর চরিত্রে দেখা যাচ্ছে দেবাদৃতা বসুকে।
সম্প্রতি, মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকে নতুন খলনায়কের প্রবেশ হয়েছে। ঝড় উঠেছে রাই এর জীবনে। খলনায়কের চক্রান্তে রাই নতুন ফ্যাসাদে। খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাজীব বসু। রাইয়ের সাথে নায়কের আসনে দেখা যাচ্ছে অনির্বাণকে। ধারাবাহিকে অনির্বাণের চরিত্র দেখা যাচ্ছে সুমন দে-কে। অনির্বাণের অফিসে কাজ করে রাই। রাজীব চক্রান্ত করে টাকা সরিয়ে নিয়ে তার দোষ দিয়েছে রাইয়ের ওপর। রাইকে দোষী প্রমাণিত করে পুলিশ। অনির্বাণও ভুল বোঝে রাইকে। তারপর রাই দারস্থ হয় পুলিশ কমিশনারের কাছে। মিথ্যা অপবাদ থেকে মুক্তি মেলে এর পরেই গল্পের নতুন টুইস্ট। নিজেকে নির্দোষ প্রমাণ করে অনির্বাণের হাতে রেজিগনেশন লেটার তুলে দেয় রাই। এবার কি অনির্বাণ নিজের ভুলের জন্য ক্ষমা চাইবে রাইয়ের কাছে? আসতে চলেছে মিঠিঝোরা ধারাবাহিকের এক ঘন্টার মেগা পর্ব।
জি বাংলা চ্যানেলের পক্ষ থেকে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের মেগা পর্বের প্রোমো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে লোডশেডিং-এ রাই মোমবাতি জ্বালাচ্ছে আর তখনই তার বাড়িতে হাজির হয়েছে অফিসের বস অর্থাৎ অনির্বাণ। অনিবার্ণ কিছু কথা বলতে রাইয়ের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। কি সেই কথা সেটা জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের মেগা পর্ব। রাই অনির্বাণের অনস্ক্রিন কেমিস্ট্রি জমজমাট। দর্শকদের বেশ মন বসেছে তাদের কেমিস্ট্রিতে। কেমন সম্পর্ক অফ স্ক্রিনে? সম্প্রতি মিঠিঝোরা ধারাবাহিকের অন্দরমহলে উঁকি দিতেই খোঁজ পাওয়া গেল সুমন দে আর আরাত্রিকা মাইতির।
সম্প্রতি সাক্ষাৎকারে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের নায়ক নায়িকার সাক্ষাৎকারে ফাঁস তাদের সম্পর্ক। সাক্ষাৎকারে, তাদের প্রায়শই ঝগড়া করতে দেখা গেছে। অনস্ক্রিনে প্রেমের সম্পর্ক হলেও অফস্ক্রিনে ঝগড়া করতেই ব্যস্ত তারা। আরাত্রিকা অভিযোগ করেছেন যে সুমন তার বাড়ির ছবি ভিডিও দেখাচ্ছে তবু তার বাড়িতে নিমন্ত্রণ করছে না। সেই নিয়ে দুজনের মধ্যে সাক্ষাৎকার এই চরম ঝামেলা শুরু হয়ে যায়। তবে সাক্ষাৎকার দেখলে বোঝা যাবে দুজনেই বেশ লাজুক প্রকৃতির। বাস্তবে প্রেম নিয়ে মুখ খোলেননি কেউই। সাক্ষাৎকারে অনির্বাণ রাইকে বলেছেন, “তুমি আমার মনের ইনভার্টার, লাইফের জেনারেটর”। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও কি প্রেম জমছে, এই জুটির। সেই নিয়ে কৌতুহল দর্শকদের।





