তিনিই ইন্ডাস্ট্রি, উন্নতির শীর্ষে বসে! অথচ কোনও যোগাযোগই রাখেন না নিজের বোনের সঙ্গে, দাদা হিসেবে কতটা সফল প্রসেনজিৎ?

টলিউড (Tollywood) এবং বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের (Biswajit Chatterjee) কন্যা তিনি। তার দাদা বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। বাবা দাদার মতোই এসেছিলেন অভিনয়ে জগতে কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে গেছেন সিনেমার জগৎ থেকে। দাদা ‘ইন্ডাস্ট্রি’ বলে পরিচিত হলেও বোন বেশিদিন কাজ করতে পারেননি সিনেমা জগতে।

মাত্র ১৩ বছর বয়সেই অভিনয় জগতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোনকে। ‘আদরিণী’ ছবির মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন অভিনেত্রী হিসেবে। বাবা বিশ্বজিতের হাত ধরেই এসেছিলেন সিনেমার জগতে। বিশ্বজিতও চাইতেন বড় অভিনেত্রী হোক তার মেয়ে। কিন্তু জনপ্রিয়তা অর্জন করতে পারেননি বিশ্বজিতের মেয়ে এবং প্রসেনজিতের বোন হয়েও।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন বলতে আমরা চিনি পল্লবী চট্টোপাধ্যায়কে। তবে এখানে কথা হচ্ছে প্রাইমা চট্টোপাধ্যায়কে নিয়ে। হ্যাঁ, পল্লবী চট্টোপাধ্যায় একমাত্র বোন নন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। আসলে প্রাইমা হল প্রসেনজিৎ এবং পল্লবীর সৎ বোন। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় দুবার বিয়ে করেছিলেন। নিজের প্রথম স্ত্রী অর্থাৎ প্রসেনজিৎ এবং পল্লবীর মাকে ছেড়ে বলিউডে যাওয়ার পর বিয়ে করেছিলেন ইরা চট্টোপাধ্যায়কে। প্রাইমা চট্টোপাধ্যায় তাদেরই সন্তান।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায় টলিউড বলিউড বাংলা সিনেমা প্রাইমা চট্টোপাধ্যায়, Prasenjit Chatterjee, pallabi Chatterjee, Biswajit Chatterjee, Prima Chatterjee, Tollywood, Bengali cinema, Relationships

প্রাইমার ভালো নাম সম্ভাবী চট্টোপাধ্যায়। ২০০৩ সালে মাত্র ১৩ বছর বয়সে ‘আদরিনী’ ছবিতে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে তার। থিয়েটারের মঞ্চেও অভিনয়‌ করতে দেখা গেছে তাকে। তবে অভিনয় নিয়ে আর বেশী এগোননি পরবর্তীকালে। পড়াশোনাতেই মন দিয়েছিলেন প্রাইমা। বর্তমানে সিনেমা জগতের থেকে অনেকটা দূরেই থাকেন তিনি। তবে সৎ দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালই প্রাইমার। কোনওরকম তিক্ততা নেই তাদের সম্পর্কে।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles