‘উনি আরও ভালো, আরও সাবলীল অভিনয় করতে পারতেন, যদি না নিজেকে সুচিত্রা সেন ভাবতেন’, মহানায়িকাকে নিয়ে কেন এহেন মন্তব্য বর্ষীয়ান লিলি চক্রবর্তীর?

Lily Chakraborty about Suchitra Sen: মহানায়ক উত্তম কুমারের পাশাপাশি মহানায়িকা হিসেবে খ্যাত সুচিত্রা সেন (Suchitra Sen)। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার জায়গা অন্য কেউ আর কখনোই নিতে পারেননি তাই তিনি মহানায়িকা। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রাকে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকতে দর্শক।‌‌ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে মহানায়িকার বিরুদ্ধে রাজনীতির করার অভিযোগ উঠেছিল। দেশের যে সে রাজনীতি নয়, কোন দলের হয়ে নয়। শুটিং ফ্লোরের অন্দরেই রাজনীতির অভিযোগ ওঠে মহানায়িকার বিরুদ্ধে। সে সময় অন্য কোন অভিনেত্রীদের সঙ্গে সুচিত্রার (Suchitra Sen) সদভাব ছিল না। এমনকি এক অভিনেত্রীকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে সুচিত্রার বিরুদ্ধে। সুচিত্রা নির্দেশেই প্রযোজক বাদ দিয়েছিলেন লিলি চক্রবর্তীকে (Lily Chakraborty)। ‌এমনই বিষ্ফোরক অভিযোগ সামনে এনেছেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। ‌

এদিন সাক্ষাৎকার লিলি চক্রবর্তী (Lily Chakraborty) কথা বলেন, সুচিত্রা সেনের অভিনয় নিয়ে। বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী সুচিত্রা সেনের অভিনয় প্রসঙ্গে বলেছেন, “আরও ভালো অভিনেত্রী হতে পারতেন, আরো সাবলীল হতো নিজেকে সুচিত্রা সেন না ভাবতেন” (Lily Chakraborty about Suchitra Sen)।

বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীর (Lily Chakraborty) প্রথম দিনের শুটিংয়ের কথা উঠে আসে সাক্ষাৎকারে। সে প্রসঙ্গে অভিনেত্রী জানান, “আমি তখন খুব ছোট, ভানু পেল লটারিতে একটা টাইপ রাইটারের কাজ করেছিলাম। সেই ছবিতে অভিনয় করেছিলেন জহর রায়,কমল মিত্র। আমি তাকে চিনতাম না তারা যে কত বড় মাপের অভিনেতা তা জানতাম না তাই আমি ভয় পাইনি”।

সুচিত্রা সেনের সাথে কাজ করার প্রসঙ্গে লিলি চক্রবর্তী (Lily Chakraborty) বলেছেন, “সুচিত্রা সেন আলাদা আলাদা থাকতে ভালোবাসতেন। সেভাবেই নিজেকে তৈরি করেছিলেন উনি। অ্যাক্টিং, মেকআপ সবকিছু দিয়েই উনি সুচিত্রা সেন হয়েছেন। সুচিত্রা সেন জায়গায় পৌঁছে গিয়েছিলেন বলে সবাই তাকে চিনেছে সবাই তবে অ্যাক্টিং এর দিক থেকে সাবিত্রী এগিয়ে ছিলেন” (Lily Chakraborty about Suchitra Sen)।

সুচিত্রা সেনের রুপের ছটায় মুগ্ধ ছিল বাঙালি দর্শকেরা। সেই মহানায়িকাই নাকি হিংসা করতেন লিলি চক্রবর্তীর অভিনয়কে। হিংসার জন্যই লিলি থেকে কাছে নিয়েছিলেন মহানায়িকা। পলিটিক্স করে বাদ দিয়েছিলেন ছবি থেকে। ‌সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা তুলে ধরেছেন লিলি চক্রবর্তী নিজেই। ‌

উল্লেখ্য, সরস্বতী পূজার পরপরই অসুস্থ হয়ে পড়েছিলেন লিলি চক্রবর্তী (Lily Chakraborty) টানা ১২ দিন ভর্তি ছিলেন হাসপাতালে। সিওপিটিতে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। (Lily Chakraborty) ‌ ফুসফুস খুবই দুর্বল। এই অসুস্থতা নিয়েও শুটিং ফ্লোরে কাজ করে চলেছেন তিনি। ‌ মনের জোর থাকলে কিনা হতে পারে তার এক উদাহরণ লিলি চক্রবর্তী।‌ সুচিত্রা সেনের জন্মদিনে কলকাতায় ফিরেছেন মহানায়িকা। ৬ এপ্রিল সুচিত্রা সেনের জন্মবার্ষিকী। ICCR কলকাতার অবনীন্দ্রনাথ গ্যালারিতে আয়োজিত হয়েছে মহানায়িকাকে নিয়ে বিশেষ প্রদর্শনী। সুচিত্রা সেন অভিনীত ছবির অরজিনাল পোস্টার বুকলেট গানের বই বিজ্ঞাপন ম্যাগাজিন কভার সবই ছিল সেই প্রদর্শনীতে।‌ ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে সুচিত্রার এই বিশেষ প্রদর্শনী। আজই প্রদর্শনীর শেষ দিন। ‌

আরও অন্যান্য খবর